ঢাবির মধুর ক্যান্টিন ভাঙচুর, আটক ১

২৪ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৫ PM
মধুর ক্যান্টিন ভাঙচুর

মধুর ক্যান্টিন ভাঙচুর © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে এক ‘মানসিক ভারসাম্যহীন’ ব্যক্তি ভাঙচুর চালিয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, ওই ব্যক্তি মানসিকভাবে অসুস্থ। পরে তাকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়। বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে হঠাৎ করে তিনি ক্যান্টিনের ভেতরে প্রবেশ করে চেয়ার-টেবিলসহ ছাত্রদলের ব্যানার ভাঙচুর করেন।

সরেজমিনে দেখা যায়, সেখানে থাকা চারটি টেবিল ভেঙে পড়ে আছে। পাশাপাশি ক্যান্টিন এলাকায় টাঙানো ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের একটি ব্যানারও ভেঙে ফেলা হয়েছে। ভাঙচুরের চিহ্ন এখনো ঘটনাস্থলে দেখা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভাঙচুরের সময় ক্যান্টিনে থাকা শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে বাইরে চলে যান। কিছুক্ষণ পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে তাকে টিমের গাড়িতে করে নিয়ে যায়।

মধুর ক্যান্টিনের মালিক অরুণ কুমার দে বলেন, ঘটনার সময় আমি এখানে ছিলাম না। পরে এসে কর্মচারীদের কাছ থেকে বিষয়টি শুনেছি। লোকটি কোথা থেকে এসেছে, তা বলতে পারি না। ভাঙচুরের পর প্রক্টরিয়াল টিমের সদস্যরা তাকে আটক করে নিয়ে গেছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বলেন, আমাদের প্রক্টরিয়াল টিম আটক করে শাহবাগ থানায় হস্তান্তর করেছে। লোকটা মাটিতে গড়াগড়ি করছিল। তাকে দেখে মানসিক ভারসাম্যহীন মনে হয়েছে।

অপ্রতিমকে হত্যার পরিকল্পনা ৭ দিন আগেই, পরিচয় হয় টিকটকে
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
নেপাল ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের সতর্ক দূতাবাসের
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
শাহআলী থানায় নতুন ওসি, ৪ থানার পরিদর্শককে বদলি
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ৩৮, মুচলেকায় ছাড়া পেল…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
‘ডমেস্টিক থ্রি’ টুর্নামেন্টে ৬ ফ্র্যাঞ্চাইজির আইকন প্লেয়ার …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
নতুন টুর্নামেন্টের কাঠামো ঘোষণা বিসিবির
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬