সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল

ভারতকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ

১৭ ডিসেম্বর ২০২১, ০৮:৫৮ PM
সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল ম্যাচে বাংলাদেশ ও ভারতের মেয়েরা

সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল ম্যাচে বাংলাদেশ ও ভারতের মেয়েরা © সংগৃহীত

সাফ অনূর্ধ্ব-১৯ ফুটবলে ভারতের মেয়েদের ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। শক্তিশালী ভারতের বিপক্ষে এ জয় নিয়ে মারিয়া মান্ডার দল পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে । পাঁচ দলের টুর্নামেন্টে তিন ম্যাচ শেষে বাংলাদেশের সংগ্রহ দাড়িয়েছে ৭ পয়েন্ট।

শুক্রবার(১৭ ডিসেম্বর) কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে ভারত-বাংলাদেশের মধ্যকার নারী অনূর্ধ্ব-১৯ ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: ভারতকে হারিয়ে শীর্ষে বাংলাদেশ

খেলা শুরু হওয়ার মাত্র ৮মিনিটের মধ্যেই পেনাল্টি থেকে জয়সূচক গোল পেয়ে যান শামসুন্নাহার সিনিয়র। এরপর থেকে ভারতের মেয়েরা ম্যাচে ফিরতে শেষ মুহুর্ত পর্যন্ত আক্রমনে ছিল। তাই পুরো ম্যাচজুড়েই ছিল টানটান উত্তেজনা।

এদিকে, মাঠভর্তি দর্শকদের উল্লাসও ছিল চোখে পড়ার মতো। এসময় বাংলাদেশ, বাংলাদেশ গর্জনে মুখরিত ছিল পুরো মাঠ।

এছাড়া, ভারতকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠার পাশাপাশি ফাইনাল খেলার কাজটিকে আরও সহজ করলো বাংলাদেশের মেয়েরা। 

উল্লেখ্য, আগামি রবিবার শ্রীলংকার বিপক্ষে প্রথম রাউন্ডে নিজেদের শেষ ম্যাচটি খেলবে বাংলাদেশ।

সিলেট ওসমানী বিমানবন্দরে আগুন
  • ০৬ এপ্রিল ২০২৬
ওরশ থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, আহত …
  • ০৬ এপ্রিল ২০২৬
ঝুঁকিপূর্ণভাবে জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
  • ০৬ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে জুলাই যোদ্ধার ওপর হামলার অভিযোগ
  • ০৫ এপ্রিল ২০২৬
ছাত্রদলে মেধাবী ও রানিং শিক্ষার্থীদের নেতৃত্বে চায় কবি নজর…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনএসইউতে এসএইচএসএস গ্র্যাজুয়েট কলোকিয়াম অনুষ্ঠিত
  • ০৫ এপ্রিল ২০২৬