চবির সোহরাওয়ার্দী হলের নতুন প্রভোস্ট অধ্যাপক ইসমাইল চৌধুরি

১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ PM
চবির সোহরাওয়ার্দী হলের নতুন প্রভোস্ট অধ্যাপক ইসমাইল চৌধুরি

চবির সোহরাওয়ার্দী হলের নতুন প্রভোস্ট অধ্যাপক ইসমাইল চৌধুরি © সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহিদ সোহরাওয়ার্দী হলের নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন আরবি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল চৌধুরী। 

আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার মো. হাছান মিয়ার সই করা এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়।

লিখিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, আরবি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল চৌধুরিকে বিশ্ববিদ্যালয়ের নিয়ম মোতাবেক প্রদেয় ভাতা ও অন্যান্য সুবিধাসহ আজ থেকে আগামী এক বছরের জন্য নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট নিয়োগ করা হলো।

প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়ে অধ্যাপক ড. ইসমাইল চৌধুরি বলেন, উপাচার্য আমাকে একটি প্রশাসনিক দায়িত্ব দিয়েছে। আমি নিষ্ঠার সাথে আমার দায়িত্ব পালনের চেষ্টা করবো ইনশাআল্লাহ।

ড. মোহাম্মদ ইসমাইল চৌধুরি ১৯৯৪ সালে চবির আরবি বিভাগ থেকে স্নাতক (অনার্স) এবং ১৯৯৫ সালে স্নাতকোত্তর (মাস্টার্স) পাশ করেন। এছাড়াও তিনি চট্টগ্রাম কলেজ থেকে বাংলা বিষয়ে স্নাতকোত্তর (মাস্টার্স) সম্পন্ন করেন। এরপর ২০১০ সালে ‘জাহিলি কাব্যে মানবিকতাবোধ’ শিরোনামে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন। 

২০০২ সালে একই বিভাগের প্রভাষক পদে যোগদান করেন তিনি। পরে ২০০৫ সালে সহকারী অধ্যাপক, ২০১০ সালে সহযোগী অধ্যাপক, ২০১৪ সালে অধ্যাপক এবং ২০২৬ সালে গ্রেড-১ অধ্যাপক হিসেবে পদোন্নতি পান তিনি। ২০১৩ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত তিনি আরবি বিভাগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। এছাড়াও বাংলা ভাষায় আরবি সাহিত্যের বহুল জনপ্রিয় ‘প্রাচীন আরবি কবিতা: ইতিহাস ও সংকলন’ বইটি তারই লেখা।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬