চবির ৫ নারী হলে রেফ্রিজারেটর পাঠালেন প্রতিমন্ত্রী মীর হেলাল

১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ AM
চাকসুর এজিএস আইয়ুবুর রহমান তৌফিক ও ছাত্রীরা

চাকসুর এজিএস আইয়ুবুর রহমান তৌফিক ও ছাত্রীরা © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৫ নারী হলের  শিক্ষার্থীদের অসুবিধার বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক পাঁচটি রেফ্রিজারেটর পাঠিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) চাকসুর এজিএস আইয়ুবুর রহমান তৌফিক তার এক সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। 

চাকসুর এজিএস আইয়ুবুর রহমান তৌফিক বলেন, ‘ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন ভাইয়ের সহযোগিতায় চবির নারী শিক্ষার্থীদের ৫টি হলে ডিপ ফ্রিজ দেওয়া হবে। ফ্রিজগুলো পৌঁছেছে। নারী শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ভাইকে জানিয়েছিলাম। তিনি সাথে সাথে ব্যবস্থা করে দেন।’

জানা গেছে, চবির নারী শিক্ষার্থীদের আবাসিক হলগুলোতে খাবার সংরক্ষণসহ বিভিন্ন প্রয়োজনীয় কাজে এসব ডিপ ফ্রিজ ব্যবহার করা হবে। এতে হলের আবাসিক শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনযাত্রায় কিছুটা স্বস্তি আসবে বলে আশা করা হচ্ছে।

আরও দেখুন: বিএনপি সরকারের ব্যর্থতার ব্যানার সরালো প্রক্টরিয়াল বডি, পুনরায় টাঙালো ছাত্রশক্তি

তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরেই ছাত্রী হলগুলোতে নারী শিক্ষার্থীদের খাবার সংরক্ষণে ভোগান্তি ছিল। আজ সেই ভোগান্তির নিরসন হতে চলেছে। শিক্ষার্থীদের দাবির প্রতি দ্রুত সাড়া দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রতিমন্ত্রী মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা।’

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
জাতিসংঘের সদর দপ্তরে ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টো…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬