মোস্তাফিজ ভক্ত বিশ্ববিদ্যালয় ছাত্রের জামিন

২৫ নভেম্বর ২০২১, ০৯:৪১ PM
মোস্তাফিজ ভক্ত বিশ্ববিদ্যালয় ছাত্রের জামিন

মোস্তাফিজ ভক্ত বিশ্ববিদ্যালয় ছাত্রের জামিন © ফাইল ফটো

রাজধানীর মিরপুরে খেলার মাঠে ঢুকে পড়া ক্রিকেটার মোস্তাফিজুর রহমানের ভক্ত রাসেলকে জামিন দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভূঁইয়া এই আদেশ দেন।

এর আগে, গত ২১ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সঞ্জীব কুমার সরকার আসামিকে হাজির করে সাত দিন রিমান্ডে নিতে আবেদন করেন। শুনানি শেষে বিচারক রিমান্ড নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ২১ নভেম্বর সকালে রাসেলকে ৫৪ ধারায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার দেখানোর বিষয়টি নিশ্চিত করেন মিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম। কুমিল্লা শহরে বাড়ি রাসেলের। তার বাবার নাম জাকির হোসেন। তিনি ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যলয়ের ছাত্র।

পড়ুন: মাঠে ঢুকে মোস্তাফিজের পায়ে চুমু বিশ্ববিদ্যালয় ছাত্রের

সূত্র জানায়, করোনা মহামারির লম্বা বিরতির পর পাকিস্তানের বিপক্ষে সিরিজে গ্যালারিতে দর্শক ফিরেছে। গত ২০ নভেম্বর খেলা চলাকালীন হুট করে গ্যালারি থেকে রাসেল লোহার উঁচু দেয়াল পেরিয়ে মাঠে চলে যান। রাসেল যখন নামার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তখন থেকে মাঠকর্মীরা পাহারা দিচ্ছিলেন, তাঁকে চোখে চোখে রাখছিলেন।

কিন্তু অবাক করা বিষয়, রাসেলের সঙ্গে দৌড়ে পাল্লা দিয়ে পারেননি কেউই। মাঠে ছুটে গিয়েই বোলিং প্রান্তে লুটিয়ে পড়েন তিনি। মাটিতে বসে মোস্তাফিজুর রহমানের পা ছোঁয়ার চেষ্টা করেন। তবে জৈব সুরক্ষিত বলয়ে থাকা মুস্তাফিজ হালকা দূরে সরে যান।

এরপর রাসেলকে মাঠের বাইরে নিয়ে যান নিরাপত্তাকর্মীরা। ঘটনার পর এক বল করতে পারেন মোস্তাফিজ। এরপর মোস্তাফিজকেও মাঠ ছেড়ে চলে যেতে হয় ড্রেসিংরুমে। তাঁর বদলে বাকি সময় ফিল্ডিং করেন শামীম হোসেন।

বাংলাদেশ পুলিশে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন ১৪ অক্টোবর পর্যন্ত
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
দুই বছর পর্যন্ত কারাভোগ শেষে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
শর্ত পূরণ করেও এমপিও বঞ্চিত, সুখবর দিল সংসদীয় স্থায়ী কমিটি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বিএমইউতে বোনম্যারো ট্রান্সপ্ল্যান্টেশন নিয়ে বিশেষ সিএমই ও স…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
অধ্যক্ষের বিরুদ্ধে নিয়োগ-বাণিজ্য ও ৬০ লাখ টাকা আত্মসাতের অভ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
গাড়ির লংমার্চে গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান হলে আমরাই আয়োজন…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9