দুই বছর পর্যন্ত কারাভোগ শেষে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশি

১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ PM
দুই বছর পর্যন্ত কারাভোগ শেষে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশি

দুই বছর পর্যন্ত কারাভোগ শেষে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশি © সৌজন্য প্রাপ্ত

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ভারতে কারাভোগ শেষে দেশে ফিরেছেন ৪৭ বাংলাদেশি নারী-পুরুষ। দালালের প্রলোভনে ভালো কাজের আশায় ভারতে গিয়ে বিভিন্ন মামলায় আটক হয়ে প্রায় এক থেকে দুই বছর কারাভোগের পর পরিবারের কাছে ফেরার সুযোগ পেয়েছেন তারা।

আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতীয় কর্তৃপক্ষ তাদের বাংলাদেশে ফেরত পাঠায়। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যরা ৪৭ বাংলাদেশিকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ ও বিজিবির কাছে হস্তান্তর করেন। দেশে ফেরা ৪৭ জনের মধ্যে চারজন নারী ও ৪৩ জন পুরুষ রয়েছেন।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুর রহমান জানান, প্রায় এক থেকে দুই বছর আগে ভালো কাজের আশায় দালালের মাধ্যমে এসব বাংলাদেশি ভারতের তামিলনাড়ুসহ বিভিন্ন এলাকায় পাড়ি জমান। সেখানে অবস্থানকালে তারা ভারতীয় পুলিশের হাতে আটক হন। পরে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে তামিলনাড়ুর সালেমের আত্তূর ও ত্রিচি ক্যাম্প নামে দুটি বেসরকারি শেল্টার হোমে তাদের আশ্রয় দেওয়া হয়।

তিনি আরো জানান, দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে যোগাযোগের পর ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বৃহস্পতিবার তাদের দেশে ফেরত আনা হয়।

দেশে ফেরা এসব বাংলাদেশির বাড়ি নড়াইল, বাগেরহাট, গোপালগঞ্জ, সাতক্ষীরা, ঢাকা, ময়মনসিংহসহ দেশের বিভিন্ন এলাকায়।

বেনাপোল ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে। পরে থানা থেকে মহিলা আইনজীবী সমিতি, রাইটস যশোর ও জাস্টিস অ্যান্ড কেয়ার নামে তিনটি এনজিও সংস্থা তাদের গ্রহণ করে পরিবারের কাছে পৌঁছে দেবে।

ঢাবিতে ককটেল বিস্ফোরণ, এক কর্মচারী বরখাস্ত
  • ১০ নভেম্বর ২০২৬
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে শাবিপ্রবি ছাত্…
  • ১০ নভেম্বর ২০২৬
ব্যর্থতা ঢাকতে দমন-পীড়নের পথ বেছে নিয়েছে সরকার: ছাত্র ইউনিয়ন
  • ১০ নভেম্বর ২০২৬
ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে পদ…
  • ১০ নভেম্বর ২০২৬
পবিপ্রবিতে বিশ্ব ডিম দিবস উদযাপন
  • ১০ নভেম্বর ২০২৬
দেশের সব জেলার এসপিদের নিয়ে জরুরি বৈঠকে পুলিশপ্রধান 
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950