ফেনী সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা, দুই নারী আটক

১৫ আগস্ট ২০২৬, ০৪:১৯ PM , আপডেট: ১৫ আগস্ট ২০২৬, ০৪:২০ PM
আটক সোনা লক্ষী ও শান্তনা

আটক সোনা লক্ষী ও শান্তনা © সংগৃহীত

ফেনীর ফুলগাজী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে দুই বাংলাদেশি নারীকে আটক করেছেন গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। পরে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হলে শনিবার (১৫ আগস্ট) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এর আগে শুক্রবার (১৪ আগস্ট) রাতে উপজেলার মধ্য কামাল্লা এলাকায় গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা তাদের আটক করে বিজিবির কাছে হস্তান্তর করেন।

আটকরা হলেন বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার নয়াখালী এলাকার মৃত সুধীর দাশের স্ত্রী সোনা লক্ষী (৭০) ও বাগেরহাটের চিতলমারী উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের দোলগনি গ্রামের বিষু দাশের স্ত্রী শান্তনা (৪০)।

বিজিবি জানায়, শুক্রবার রাতে কুমিল্লার ১০ বিজিবির আওতাধীন ফুলগাজীর নোয়াপুর বিওপি ও ভারতের ৬৯-পিরসিদ্দিনগর বিএসএফ ক্যাম্পের দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২১৩১-৭ এস থেকে বাংলাদেশের প্রায় ৬০০ গজ অভ্যন্তরে মধ্য কামাল্লা এলাকায় ওই দুই নারী অবস্থান করছিলেন। এ সময় তারা সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করেন। গোপন সংবাদের ভিত্তিতে গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা তাদের আটক করে বিজিবির কাছে হস্তান্তর করে। পরবর্তী বিজিবি তাদের থানা পুলিশের হেফাজতে দেয়।

আরও পড়ুন: শিক্ষকদের অশ্রু মুছতে আজ ২১০০ কোটি টাকা দেওয়া হচ্ছে: শিক্ষামন্ত্রী

গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য মো. জাফর বলেন, রাতের দুজন নারী সিএনজি অটোরিকশাযোগে মধ্যম কামাল্লা এলাকায় আসেন। সেখানে তাদের সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে আটক করা হয়। পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা, ফুলগাজী থানা পুলিশ ও নোয়াপুর বিওপিকে জানানো হয়।

ফুলগাজী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া বলেন, আটক দুই নারী ভারতের ত্রিপুরা থাকতেন। সীমান্ত দিয়ে আবারও বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় তাদের আটক করা হয়। পরবর্তী তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ঢাবির জহুরুল হক হলের গেটে মিলল অবিস্ফোরিত ককটেল
  • ১১ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট এরদো…
  • ১১ নভেম্বর ২০২৬
রাবি সংস্কার আন্দোলনের আহ্বায়ক আম্মার, সদস্য সচিব আরিফ
  • ১১ নভেম্বর ২০২৬
চুয়েটে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ক্লাস শুরু কবে, জানালেন বিভাগীয়…
  • ১১ নভেম্বর ২০২৬
ঢাবিতে ককটেল বিস্ফোরণ, এক কর্মচারী বরখাস্ত
  • ১০ নভেম্বর ২০২৬
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে শাবিপ্রবি ছাত্…
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950