সীমান্তে ৫০ লাখ টাকার ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ

১১ আগস্ট ২০২৬, ১০:৩৫ PM
৫০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ

৫০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ © সংগৃহীত ও সম্পাদিত

ফেনীর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ করেছে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)।

মঙ্গলবার (১১ আগস্ট) পরশুরাম, ছাগলনাইয়া ও ফুলগাজী এবং চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রি-পিস ও ইউভি সানগ্লাস জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় ৫০ লাখ টাকা। জব্দ করা মালামাল পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে মাদক ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের সীমান্ত অপরাধ দমনে বিজিবি সর্বদা সজাগ ও তৎপর রয়েছে।

ট্যাগ: ফেনী
মোহাম্মদপুরে নিখোঁজ ঢাবি অধ্যাপক, থানায় জিডি
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ বাবা-ছেলে
  • ১৬ অক্টোবর ২০২৬
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় এতিম শিক্ষার্থীদের সঙ্গে সাবেক ছাত্রদল নেতা মাহবু…
  • ১৫ অক্টোবর ২০২৬