১৩১ রানেই গুটিয়ে গেলো বাংলাদেশ

২০ মার্চ ২০২১, ০৭:৪৩ AM

© সংগৃহীত

ডানেডিনে আগে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের বোলারদের সামলাতে হিমশিম খায় সফরকারী ব্যাটসম্যানরা। প্রথম ওয়ানডেতে মাত্র ১৩১ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ দলের ইনিংস।

দলীয় শতরান পাওয়ার আগেই ৭ ব্যাটসম্যানকে হারিয়ে বিপদে পড়ে টাইগাররা। বিপর্যয়ের সময় মাহমুউদউল্লাহ রিয়াদ (২৭) যা একটু ভরসা হয়ে ওঠেছিলেন।  

কিন্তু তিনি দলীয় ১২৫ রানে সাজঘরে ফেরার পর স্কোরবোর্ডে আর ৬ রান জমা পড়তেই শেষ ২ উইকেট তাসকিন আহমেদ (১০) ও হাসান মাহমু্দকে (১) হারায় বাংলাদেশ। মোস্তাফিজুর রহমান অপরাজিত ছিলেন ব্যক্তিগত ১ রানে ।

এর আগে কিউই বোলারদের সামনে অসহায় টাইগাররা ছিলেন আসা-যাওয়ার মাঝে। বোল্টের করা ইনিংসের চতুর্থ ওভারের প্রথম বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে সাজঘরে ফিরেন অধিনায়ক তামিম। টাইগার ওপেনার ১৫ বলে করেছেন ১৩ রান। তামিমের বিদায়ের পরপরই একই ওভারের চতুর্থ বলে ডেভন কনওয়ের হাতে বন্দী হয়ে বিদায় নেন সৌম্য সরকার (০)।  

জীবন পেয়েও ইনিংসটাকে বড় করতে পারেননি আরেক ওপেনার লিটন দাশ। তৃতীয় উইকেট হিসেবে বিদায় নেন তিনি। তার ৩৬ বলে ১৯ রানের ইনিংসটি সাজানো ছিল ১ চারে।  

বিপদের সময় বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি কেউ। তবে দাঁড়াতে চেষ্টা করেছিলেন মুশফিকুর রহিম (২৩)। কিন্তু ৪৯ বল মোকাবেলা করেও তিনি ব্যর্থ হোন ব্যাট হাতে। এরপর রান আউটের শিকার হোন মোহাম্মদ মিঠুন (৯)।  তার বিদায়ের পর জোড়া আঘাত হেনে মেহেদী হাসান মিরাজ (১) ও মেহদেী হাসানকে (১৪) সাজঘরে ফেরান মিচেল স্যান্টনার।  

কিউইদের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন বোল্ট। দু’টি করে উইকেট ভাগাভাগি করেছেন জিমি নিশাম ও স্যান্টনার।  

 

নাফ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই কিশোরের মৃত্যু
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ কৃষি গবেষণা বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ত…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
৩ পদে জনবল নিয়োগ দেবে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
আগামী বছরের শুরুতেই পদ্মা ব্যারেজের নির্মাণকাজের উদ্বোধন: প…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
‘ব্যর্থতার’ ব্যানারের জবাবে ১৮০ দিনের ‘সাফল্যের’ ব্যানার টা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিকন ফার্মাসিউটিক্যালসে সরাসরি সাক্ষাৎকারে চাকরির সুযোগ
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9