ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের প্রতি নাসিরের অনুরোধ

২৬ ফেব্রুয়ারি ২০২১, ০৭:৪৬ PM

© টিডিসি ফটো

নিজের ভেরিফাইড ফেসবুক পেজ ছাড়া বাকি সব নকল ফেসবুক অ্যাকাউন্ট, প্রোফাইল কিংবা পেজ থেকে দেয়া তথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্যে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের প্রতি অনুরোধ জানিয়েছেন ক্রিকেটার নাসির হোসাইন। আজ শুক্রবার রাতে নাসির তার অফিসিয়াল ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে এ অনুরোধ জানান।

ফেসবুক স্ট্যাটাসে নাসির লিখেছেন, আমার প্রিয় শুভাকাঙ্ক্ষী, শুভার্থী ও ভক্তবৃন্দ, আপনাদের সদয় অবগতির জন্য আমি পুনরায় বিশেষভাবে জানাচ্ছি যে, আমার এই ফেসবুক পেজ ব্যতীত অন্য কোন ফেসবুক অ্যাকাউন্ট/ প্রোফাইল/ পেজ নেই। আমার স্ত্রী তামিমা সুলতানারও কোন ফেসবুক অ্যাকাউন্ট/ প্রোফাইল/ পেজ নেই। অত্র ফেসবুক পেজটিই আমার অফিশিয়াল এবং একমাত্র ফেসবুক পেজ।

নাসির স্ট্যাটাসে লিখেছেন, এই ফেসবুক পেজ ব্যতীত অন্য যে সমস্ত ফেসবুক অ্যাকাউন্ট/ প্রোফাইল/ পেজ নকলভাবে/ জালিয়াতির মাধ্যমে আমার অথবা আমার স্ত্রীর নামে তৈরি করা হয়েছে বা বর্তমানে বিদ্যমান আছে সেইগুলি সমস্তই নকল/জাল, যার প্রকৃত উদ্দেশ্য হচ্ছে প্রতারণার মাধ্যমে আমাদের লাঞ্ছিত ও অপদস্ত করা।

আমাদের নামে সৃজিত সেই সমস্ত ফেসবুক অ্যাকাউন্ট/ প্রোফাইল/ পেজ থেকে যে সমস্ত বিভ্রান্তিকর তথ্য/ স্ট্যাটাস আপনাদের কাছে প্রকাশ/শেয়ার করা হচ্ছে তার সমস্তই মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন। এমতাবস্থায় আমি আমার সকল বন্ধু, ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ জানাচ্ছি যে আপনারা অনুগ্রহপূর্বক সেই সমস্ত নকল/জাল ফেসবুক অ্যাকাউন্ট/ প্রোফাইল/ পেইজ থেকে প্রদানকৃত বিভ্রান্তিকর তথ্য/ স্ট্যাটাস বিশ্বাস করবেন না এবং উক্ত বিভ্রান্তিকর তথ্য/ স্ট্যাটাস শেয়ার করবেন না।

নাসির আরও লিখেছেন, এই ফেসবুক পেজ ব্যতীত আমাদের নামে সৃজিত সেই সমস্ত নকল/জাল ফেসবুক অ্যাকাউন্ট/ প্রোফাইল/ পেইজ থেকে প্রকাশকৃত/পরিবেশনকৃত কোন বিভ্রান্তিকর, মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন তথ্যের জন্য আমি অথবা আমার স্ত্রী দায়ী নই। আমি অথবা আমার স্ত্রী যদি কোন তথ্য/সংবাদ আপনাদের নিকট প্রকাশ/পরিবেশন করতে চাই তবে আমরা এই ফেসবুক পেজের মাধ্যমে অথবা গণমাধ্যমে সাক্ষাৎকার প্রদানের মাধ্যমে তা প্রকাশ করবো।

সকলকে প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নাসির লিখেন, এই সময়ে আমাদের পাশে থাকার জন্য এবং আমাদের সহায়তা করার জন্য আমি আমার সকল ভক্ত, বন্ধু, শুভাকাঙ্ক্ষীদের নিকট আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমি আশা করি আপনারা সবাই আমাদের পাশে থাকবেন এবং আমাদের প্রতি আপনাদের ভালবাসা এবং সমর্থন অব্যাহত রাখবেন। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ।

নাফ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই কিশোরের মৃত্যু
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ কৃষি গবেষণা বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ত…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
৩ পদে জনবল নিয়োগ দেবে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
আগামী বছরের শুরুতেই পদ্মা ব্যারেজের নির্মাণকাজের উদ্বোধন: প…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
‘ব্যর্থতার’ ব্যানারের জবাবে ১৮০ দিনের ‘সাফল্যের’ ব্যানার টা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিকন ফার্মাসিউটিক্যালসে সরাসরি সাক্ষাৎকারে চাকরির সুযোগ
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9