৩ কোটি ২০ লাখ রুপিতে কলকাতায় সাকিব

১৮ ফেব্রুয়ারি ২০২১, ০৪:১৬ PM
আইপিএলে ফের কলকাতার জার্সিতে দেখা যাবে সাকিবকে

আইপিএলে ফের কলকাতার জার্সিতে দেখা যাবে সাকিবকে © ফাইল ফটো

তিন কোটি ২০ লাখ রুপিতে সাকিব আল হাসানকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। এর আগে কয়েক মৌসুম কলকাতার জার্সি গায়ে মাঠ মাতিয়েছেন সাকিব। মাঝে দুই মৌসুম ছিলেন সানরাইজার্স হায়দারাবাদে। 

ফের কলকাতায় ফিরেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। মুম্বাই ইন্ডিয়ান্সও তাকে দলে নেওয়ার জন্য নিলামে ডাক তুলে। শেষ পর্যন্ত সাকিবকে দলে ভিড়িয়েছে কলকাতা। সর্বশেষ ২০১৯ সালে আইপিএল খেলেছিলেন সাকিব। ওই মৌসুমে হায়দরাবাদের হয়ে মাত্র তিন ম্যাচে মাঠে নেমেছিলেন এই অলরাউন্ডার। 

২০১১ সাল থেকে আইপিএলে অংশগ্রহণ করে আসছেন এই বাঁহাতি ক্রিকেটার। ২০২০ সালে আসরে কেবল খেলেননি তিনি। কারণ নিষেধাজ্ঞার কারণে ছিলেন ক্রিকেটের বাইরে। এক আসর বিরতি দিয়ে আবার আইপিএল নিলামে সাকিব ফিরেন সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্যাটেগরিতে।

২ কোটি রুপিতে নিলামে ওঠেন সাকিব। তাকে প্রথমেই ডাকে কলকাতা নাইট রাইডার্স, দাম হাঁকায় ২২০ কোটি রুপি। কলকাতা নাইট রাইডার্স ও পাঞ্জাব কিংসের মধ্যে সাকিবকে নিয়ে বেশ কিছুক্ষণ কাড়াকাড়ি চলে। শেষ পর্যন্ত ৩ কোটি ২০ লাখ রুপিতে সাকিবকে দলে নেয় তারই প্রাক্তন দল কলকাতা নাইট রাইডার্স।

নাফ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই কিশোরের মৃত্যু
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ কৃষি গবেষণা বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ত…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
৩ পদে জনবল নিয়োগ দেবে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
আগামী বছরের শুরুতেই পদ্মা ব্যারেজের নির্মাণকাজের উদ্বোধন: প…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
‘ব্যর্থতার’ ব্যানারের জবাবে ১৮০ দিনের ‘সাফল্যের’ ব্যানার টা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিকন ফার্মাসিউটিক্যালসে সরাসরি সাক্ষাৎকারে চাকরির সুযোগ
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9