র‌্যাবের সিলেট হাফ ম্যারাথনেও চ্যাম্পিয়ান যবিপ্রবির আলামিন

২২ জানুয়ারি ২০২১, ০৯:৫৪ PM

© টিডিসি ফটো

এ বছর ১৫ জানুয়ারি গাজীপুর হাফ ম্যারাথনে চ্যাম্পিয়ান হওয়ার পর ‘র‌্যাব ফোর্সেস সিলেটে হাফ ম্যারাথনেও চ্যাম্পিয়ান হয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থী আলামিন হোসেন।

সিলেট রানারস কমিউনিটি ও র‌্যাব-৯ সিলেটের যৌথ আয়োজনে অনুষ্ঠিত ‘র‌্যাব ফোর্সেস সিলেট হাফ ম্যারাথন-২০২১-এ পুরুষ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ান হন তিনি। আলামিন হোসেন যবিপ্রবির শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

মুজিববর্ষ ও বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে 'মাদককে না বলুন' প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার এই হাফ ম্যারাথন অনুষ্ঠিত হয়। এতে সারাদেশের প্রায় এক হাজার রানার অংশ নেন।

আলামিন হোসেন বলেন, 'আমার সাফ গেমস ও আন্তর্জাতিক পর্যায়ে খেলার ইচ্ছা আছে। যদি ভালো একটি স্পন্সর পেতাম বা হেল্প পেতাম তাহলে অনেক সুবিধা হতো আমার অনুশীলনের জন্য।

এ ছাড়াও একাধিক অর্জন রয়েছে দৌড়বিদ আলামিন হোসেনের। এর মধ্যে গাজীপুর হাফ ম্যারাথন ২০২১ চ্যাম্পিয়ান, ‘সেইলর কুমিল্লা হাফ ম্যারাফন-২০২০’ চ্যাম্পিয়ান, সিলেটে হাফ ম্যারাথন ২০২০ চ্যাম্পিয়ান, বঙ্গবন্ধু স্পোর্টস চ্যাম্পিয়ানে মিনি ম্যারাথন ২০২০ চ্যাম্পিয়ান, বাংলাদেশ ইন্টার ইউনিভার্সিটি স্পোর্টস গেম ২০২০ এ ৫ ও ১০ কিলোমিটারে চ্যাম্পিয়ান, ২০১৫ সালের জাতীয় স্কুল পর্যায়ে ১৫০০ মিটার রানিংয়ে চ্যাম্পিয়ন, ১০০০ মিটারে রানারস আপ, দিনাজপুর হাফ ম্যারাথনে তিনবার রানারস আপ (২০১৫, ২০১৭, ২০১৯), বঙ্গবন্ধু স্পোর্টস চ্যাম্পিয়ানে মিনি ম্যারাথন ২০১৯ রানার্স আপ।

নাফ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই কিশোরের মৃত্যু
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ কৃষি গবেষণা বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ত…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
৩ পদে জনবল নিয়োগ দেবে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
আগামী বছরের শুরুতেই পদ্মা ব্যারেজের নির্মাণকাজের উদ্বোধন: প…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
‘ব্যর্থতার’ ব্যানারের জবাবে ১৮০ দিনের ‘সাফল্যের’ ব্যানার টা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিকন ফার্মাসিউটিক্যালসে সরাসরি সাক্ষাৎকারে চাকরির সুযোগ
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9