এক ম্যাচ হাতে রেখেই টাইগারদের সিরিজ জয়

২২ জানুয়ারি ২০২১, ০৫:৪৪ PM

© সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ম্যাচ আজ শুক্রবার সফরকারীদের বিপক্ষে ৭ উইকেটের বড় জয় তুলে নেয় স্বাগতিকরা।

এদিন টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় জেসন মোহাম্মদের দল। শুরু থেকেই একের পর উইকেট হারিয়ে ধুঁকতে থাকে তারা। দলের পক্ষে সর্বোচ্চ ৪১ রান সংগ্রহ করেন রোভমেন পাওয়েল। পাওয়েলের ৪১ রানে ভর করে ৪৩.৪ ওভার শেষে ১৪৮ রানে থামে স্বাগতিকদের ইনিংস।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন মেহেদি মিরাজ। এ ছাড়া সাকিব ও মুস্তাফিজ দুটি করে এবং নবাগত হাসান মাহমুদ পান একটি উইকেট।

জবাব দিতে নেমে শুরুটা ভালোই হয় বাংলাদেশের। উদ্বোধনী জুটিতে লিটনকে সঙ্গে নিয়ে ৩০ রানের পার্টনাশিপ করেন দলপতি তামিম ইকবাল। দলীয় ৩০ রানে লিটন সাজঘরে ফিরলে নাজমুর হোসেন শান্তকে নিয়ে এগোতে থাকেন তামিম। কিন্তু দলীয় ৭৭ রানের মাথায় ফিরে যান শান্তও। এরপর বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবকে নিয়ে জয়ের লক্ষ্যে এগোতে থাকেন তামিম। তুলে নেন ব্যাক্তগত অর্ধশতকও।

দলীয় ১০৯ রানের মাথায় ব্যাক্তিগত অর্ধশতক পূরণের পর পরই কেজর্ন ওটলির হাতে ধরা পড়েন দলপতি তামিম। এরপর জাতীয় দলে রান মেশিন খ্যাত মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে বাকি পথটুকু পাড়ি দেন সাকিব আল হাসান। এদিন সাকিবের ব্যাট থেকে আসে ৪৩ রান ও মুশফিকের ব্যাট থেকে আসে ৯ রান। ফলে ৩৩.২ ওভারেই ৭ উইকেটের বড় জয় তুলে নেয় বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর

ওয়েস্ট ইন্ডিজ: ৪৩.৪ ওভারে ১৪৮/১০ (রোভম্যান পাওয়েল ৪১, কেজর্ন ওটলি ২৪, এনকেরুমা ২০; মিরাজ ৪/২৫, মোস্তাফিজ ২/১৫, সাকিব ২/৩০)।

বাংলাদেশ: ৩৩.২ ওভারে ১৪৯ (তামিম ৫০, সাকিব ৪৩*,লিটন ২২, শান্ত ১৭, মুশফিক ৯*)।

নাফ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই কিশোরের মৃত্যু
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ কৃষি গবেষণা বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ত…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
৩ পদে জনবল নিয়োগ দেবে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
আগামী বছরের শুরুতেই পদ্মা ব্যারেজের নির্মাণকাজের উদ্বোধন: প…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
‘ব্যর্থতার’ ব্যানারের জবাবে ১৮০ দিনের ‘সাফল্যের’ ব্যানার টা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিকন ফার্মাসিউটিক্যালসে সরাসরি সাক্ষাৎকারে চাকরির সুযোগ
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9