১২ ম্যাচ নিষিদ্ধ হতে পারেন মেসি

১৯ জানুয়ারি ২০২১, ১১:৩৫ AM
লিওনেল মেসি

লিওনেল মেসি © ফাইল ফটো

স্প্যানিশ সুপার কাপের ফাইনালে শেষ মুহূর্তে লাল কার্ড দেখেছিলেন লিওনেল মেসি। এ কার্ডের কারণে ১২ ম্যাচে নিষিদ্ধ হতে পারেন তিনি। ফলে অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে হারই নয়, বড় সমস্যায় পড়তে যাচ্ছে বার্সেলোনা। গত রবিবার স্প্যানিশ সুপার কাপের ফাইনালে ২-৩ গোলে হেরে যায় বার্সেলোনা।

ম্যাচের শেষ মুহূর্তে বিলবাওয়ের এসিয়ার ভিলালিবারকে মেরে ফেলেন দেন মেসি। ফলে বার্সেলোনার হয়ে সাড়ে সাতশ’ ম্যাচে তিনি প্রথমবারের মতো লাল কার্ড দেখেন। ম্যাচ রিপোর্টে রেফারি লিখেছেন, বল না থাকলেও প্রতিপক্ষের ফুটবলারকে মারেন মেসি। তাঁর আচরণের জন্য ১২ ম্যাচ নিষিদ্ধ হতে পারেন আর্জেন্টান সুপারস্টার।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এখন এ বিষয়ে সিদ্ধান্ত নেবে স্পেনের ফুটবল সংস্থা। মেসি ১২ ম্যাচ নিষিদ্ধ হলে লা লিগা ও কোপা ডেল রে’তে বিপদে পড়তে পারে বার্সেলোনা। সুপার কাপের ফাইনালে বিরক্ত হয়েই মেসি ওই ঘটনা ঘটানন বলে মনে করা হচ্ছে।

এক অর্থবছরে কত শিক্ষক নিয়োগ দেওয়া হবে, জানাল এনটিআরসিএ
  • ০৬ এপ্রিল ২০২৬
শিল্প মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ২৫, আবেদন…
  • ০৬ এপ্রিল ২০২৬
নেত্রকোনায় ফসল রক্ষা বাঁধকে কেন্দ্র করে কৃষকদের মধ্যে সংঘর্…
  • ০৬ এপ্রিল ২০২৬
মহাকাশযাত্রায় প্রথমবারের মতো স্মার্টফোন ব্যবহারের অনুমতি ন…
  • ০৬ এপ্রিল ২০২৬
সমালোচকরাও বুঝতে পারছেন, আমাদের প্রণীত আইনগুলো ভালো ছিল: আস…
  • ০৬ এপ্রিল ২০২৬
রাজবাড়ীতে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু
  • ০৬ এপ্রিল ২০২৬