১৭ বছরের ক্লাব ক্যারিয়ারে প্রথম লাল কার্ড মেসির

১৮ জানুয়ারি ২০২১, ১০:৫৬ AM
লাল কার্ড দেখেছেন লিওনেল মেসি

লাল কার্ড দেখেছেন লিওনেল মেসি © বিবিসি

প্রায় ১৭ বছরের ক্লাব ক্যারিয়ারে প্রথমবারের মতো লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন বার্সেলোনার লিওনেল মেসি। স্প্যানিশ সুপার কাপের ফাইনালের অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে আর্জেন্টাইন সুপারস্টার লাল কার্ড দেখেন তিনি। পিছিয়ে থাকা বার্সেলোনার অধিনায়ক লিওনেল মেসিকে প্রতিপক্ষের এক খেলোয়াড় পথ আটকে দেয়ার চেষ্টা করলে মেসি এক ধাক্কায় তাকে ফেলে দেন।

বিবিসি জানিয়েছে, প্রথমে রেফারির চোখ এড়িয়ে যায় ঘটনাটি। পরে তিনি ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) দিয়ে পুনরায় পর্যবেক্ষণ করে মেসিকে সরাসরি লাল কার্ড দেখান। এ সিদ্ধান্তেরর পর মেসি বা তার সতীর্থদের তেমন প্রতিবাদ করতে দেখা যায়নি। টিভিতে তাদের প্রতিক্রিয়া দেখে মনে হয়েছে, তারা রেফারির এই সিদ্ধান্ত মেনে নিয়েছেন।

লিওনেল মেসি এ ঘটনার কারণে ঘরোয়া ফুটবলে চার ম্যাচ পর্যন্ত নিষিদ্ধ হতে পারেন। বার্সেলোনার ফরাসী তারকা আন্তোনিও গ্রিজমান দুটি গোল করে শুরুতে বার্সেলোনাকে এগিয়ে রাখেন। বার্সেলোনা ক্লাবটির ইতিহাসের ১৪তম বারের মতো স্প্যানিশ সুপার কাপ জিতে যেত। হতে পারতো এটা বার্সার নতুন কোচ রোনাল্ড কোম্যানের প্রথম শিরোপা। হতে পারতো এটা লিওনেল মেসির বার্সার হয়ে সম্ভাব্য বিদায়ী মৌসুমের শিরোপা।

কিন্তু বিলবাওয়ের স্প্যানিশ ফুটবলার আজিয়ের ভিয়ালিব্রে ম্যাচের অন্তিম মুহূর্তে গোল করে খেলা টিকিয়ে রাখেন। ২-২ সমতায় অতিরিক্ত সময়ের খেলা শুরু হলে ৯৩ মিনিটেই ইনাকি উইলিয়ামসের গোলে এগিয়ে যায় অ্যাথলেটিক বিলবাও।

লিওনেল মেসির বার্সেলোনা ক্যারিয়ারে এটি প্রথম লাল কার্ড হলেও আর্জেন্টিনার হয়ে এর আগে দু’বার লাল কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি। তিনি আর্জেন্টিনার হয়ে প্রথমবার মাঠে নেমে এক মিনিটের মধ্যে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ২০০৫ সালে হাঙ্গেরির বিপক্ষে একটি ম্যাচে এ ঘটনা ঘটে। এছাড়া ২০১৯ সালে কোপা আমেরিকায় চিলির বিপক্ষে একটি ম্যাচে লিওনেল মেসি ক্যারিয়ারের দ্বিতীয় লাল কার্ড দেখেন।

নাফ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই কিশোরের মৃত্যু
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ কৃষি গবেষণা বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ত…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
৩ পদে জনবল নিয়োগ দেবে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
আগামী বছরের শুরুতেই পদ্মা ব্যারেজের নির্মাণকাজের উদ্বোধন: প…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
‘ব্যর্থতার’ ব্যানারের জবাবে ১৮০ দিনের ‘সাফল্যের’ ব্যানার টা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিকন ফার্মাসিউটিক্যালসে সরাসরি সাক্ষাৎকারে চাকরির সুযোগ
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9