ভুল সংশোধন আইসিসির, টেস্টে ৯ নম্বরে বাংলাদেশ

০৭ জানুয়ারি ২০২১, ১১:১৬ PM
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের র‌্যাংকিং এখন ৯ নম্বরে

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের র‌্যাংকিং এখন ৯ নম্বরে © ইন্টারনেট

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের র‍্যাংকিংয়ে গত বুধবার দেখা যাচ্ছিলো বাংলাদেশ টেস্ট র‍্যাংকিংয়ে ১০ম অবস্থানে। আর আফগানিস্তানের অবস্থান নয় নম্বরে। বাংলাদেশের ক্রীড়া সাংবাদিক আরিফুল ইসলাম রনি এ বিষয়ে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা- আইসিসির কাছে জানতে চাইলে তারা ভুল স্বীকার করে ফিরতি বার্তায় জানিয়েছে, আফগানিস্তানের এখানে থাকার কথা নয়।

আরিফুল ইসলাম রনি বলেন, ‘যেহেতু এরমধ্যে আফগানিস্তান বা বাংলাদেশ কোনো টেস্ট ম্যাচ খেলেনি, এখান থেকে আমার মধ্যে একটা সংশয় তৈরি হয়। তখন আমি ফেসবুকেও লিখি এবং আইসিসির কাছে একটি মেইল করি যে, এই পরিবর্তন কী হিসেব করে হয়েছে?’

র‍্যাংকিং টেবিলে জায়গা পেতে ন্যূনতম যে কয়টি টেস্ট খেলা লাগে সেটা আফগানিস্তান খেলেনি। আইসিসি প্রতি বছর একটা বার্ষিক আপডেট করে। যদিও আফগানিস্তানের রেটিং পয়েন্ট বাংলাদেশের চেয়ে বেশি, তবু একটা ন্যুনতম সংখ্যক টেস্ট খেলতে হবে।  আবারো র‍্যাংকিং শুধরে নিয়ে আফগানিস্তানকে তালিকা থেকে বাদ দেয়া হয়েছে। নয় দলের নতুন র‍্যাংকিং দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল।

আফগানিস্তান যদি টেস্ট র‍্যাংকিংয়ে জায়গা পায় এবং সে পর্যন্ত বাংলাদেশ যদি কোনো রেটিং পয়েন্ট না পায় সেক্ষেত্রে আফগানিস্তান ওপরেই জায়গা পাবে। আফগানিস্তানের রেটিং পয়েন্ট এখন ৫৭, বাংলাদেশের রেটিং পয়েন্ট ৫৫। ২০১৭ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর আফগানিস্তানের অভিষেক হয় ২০১৮ সালের জুন মাসে। এ পর্যন্ত চারটি টেস্ট খেলে আফগানিস্তান দুটিতে জয় পেয়েছে এবং দুটিতে হেরেছে।

বাংলাদেশের সঙ্গে মুখোমুখি দেখায় আফগানিস্তান ২২৪ রানের বড় একটি জয় পায় ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে। বাংলাদেশ এ পর্যন্ত সবগুলো দলের সাথে প্রথম দেখায় টেস্ট ম্যাচ হেরেছে। তবে বাংলাদেশ গত বছরজিম্বাবুয়ের সাথে একটি টেস্টে জয় পেয়েছিল। কিন্তু ২০১৯ সালের ফেব্রুয়ারি থেকে গত বছর পাকিস্তানের সাথে ম্যাচ পর্যন্ত সব টেস্টেই বাংলাদেশ হেরেছে বিশাল ব্যবধানে। এর মধ্যে একটি বাদে সবকটি হার ইনিংস ব্যবধানে। সূত্র: বিবিসি বাংলা।

নাফ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই কিশোরের মৃত্যু
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ কৃষি গবেষণা বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ত…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
৩ পদে জনবল নিয়োগ দেবে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
আগামী বছরের শুরুতেই পদ্মা ব্যারেজের নির্মাণকাজের উদ্বোধন: প…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
‘ব্যর্থতার’ ব্যানারের জবাবে ১৮০ দিনের ‘সাফল্যের’ ব্যানার টা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিকন ফার্মাসিউটিক্যালসে সরাসরি সাক্ষাৎকারে চাকরির সুযোগ
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9