মার্চে নিউজিল্যান্ড যাবে বাংলাদেশ, সূচি

৩০ সেপ্টেম্বর ২০২০, ১০:১৮ AM
মার্চে নিউজিল্যান্ড যাবে বাংলাদেশ

মার্চে নিউজিল্যান্ড যাবে বাংলাদেশ © সংগৃহীত

আগামী মার্চে নিউজিল্যান্ড সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। শ্রীলঙ্কার সাথে তিন ম্যাচের টেস্ট সিরিজ স্থগিত হয়ে যাওয়ার পরের দিন মঙ্গলবার নিউজিল্যান্ড ক্রিকেট (এনজিসি) থেকে এমন ঘোষণা পাওয়া গেল।

করোনাভাইরাসের কারণে চলতি বছরের মার্চ থেকে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে রয়েছে টাইগাররা। ফলে প্রায় এক বছর পর আগামী মার্চে নিউজিল্যান্ড সফরের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট পা ফেলবে তারা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের উদ্দেশে ঢাকা ত্যাগ করবে বাংলাদেশ জাতীয় দল।

সফরসূচি: আগামী ১৩ মার্চ বাংলাদেশের সঙ্গে প্রথম ওয়ানডে ম্যাচ খেলবে নিউজিল্যান্ড। প্রথম ওয়ানডে ম্যাচটি ডুনেডিনে হলেও ১৭ ও ২০ মার্চের দুটি ম্যাচ হবে ক্রাইস্টচার্চ ও ওয়েলিংটনে।

সফরসূচি

এছাড়া ২৩ মার্চ তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি নেপিয়ারে অনুষ্ঠিত হবে। পরে ২৬ মার্চ অকল্যান্ডে দ্বিতীয় টি-টোয়েন্টি এবং ২৮ মার্চ হ্যামিল্টনে শেষ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে।

টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ যেসব এলাকায়
  • ২৩ মে ২০২৬
রেস্টুরেন্টে ‘গোপন বৈঠক’, যুবলীগ-ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার
  • ২৩ মে ২০২৬
তিনবিঘা করিডোর সীমান্তে খুঁটি বসানোর চেষ্টা, বিজিবির বাধায় …
  • ২৩ মে ২০২৬
দুপুরের মধ্যে যে ৯ জেলায় ৬০ কিমি বেগে কালবৈশাখী ঝড়ের আভাস
  • ২৩ মে ২০২৬
ঈদ ফিরতি ট্রেনযাত্রা: আজ মিলবে ২ জুনের অগ্রিম টিকিট
  • ২৩ মে ২০২৬
জকসুর আবেদনে ভেরিফায়েড অফিসিয়াল ফেসবুক পেজ পেল জবি
  • ২৩ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081