রশিদ এখন আফগানিস্তানের একমাত্র অধিনায়ক

১২ জুলাই ২০১৯, ০৬:২৭ PM

রশিদ খান। তিনি এখন আফগানিস্তানের একমাত্র অধিনায়ক। এমনটাই জানিয়েছে টোলো নিউজ। গুলবাদিন নাইবকে সরিয়ে নতুন অধিনায়ক হিসেবে এই লেগ স্পিনারকে ওয়ানডে, টি টুয়েন্টি ও টেস্টের দায়িত্ব দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। আসগর আফগানের অধিনায়কত্বে ভালোই খেলছিল আফগানিস্তান। তিন ফরম্যাটেই আফগানিস্তানকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তিনি। অথচ বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে হঠাৎ করেই অধিনায়কত্বে বড়সড় পরিবির্তন এনেছিল এসিবি।

আসগর আফগানকে সরিয়ে বিশ্বকাপের নেতৃত্ব দেয়া হয় গুলবাদিন নাইবকে। শুধু তাই নয়! তিন ফরম্যাটের জন্য তিনজন অধিনায়ক ঠিক করে দেয় আফগানিস্তান ক্রিকেট বোর্ড।

ওয়ানডে দলের অধিনায়ক গুলবাদিন নাইব, তারকা লেগ স্পিনার রশিদ খানকে দেয়া হয় টি-টোয়েন্টি দলের নেতৃত্ব। আর রহতম শাহকে দেয়া হয় টেস্ট দলের নেতৃত্ব।

বিশ্বকাপের মতো মেগা ইভেন্টের আগে বোর্ডের এমন সিদ্ধান্তে তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়েছিলেন মোহাম্মদ নবী ও রশিদ খান। তারা আইপিএল খেলা অবস্থায় ভারতে থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্যে অধিনায়ক পরিবর্তনের প্রতিবাদ জানান।

এবারের বিশ্বকাপে অধিনায়কের দায়িত্ব নিয়ে দলকে কোনো সাফল্যই এনে দিতে পারেননি ওয়ানডে দলের অধিনায়ক গুলবাদিন নাইব। তার নেতৃত্বে বিশ্বকাপে নয়, ম্যাচ খেলে গ্রুপ পর্বে একটি ম্যাচেও জয় পায়নি আফগানরা। ব্যর্থতার বৃত্তে থেকেই বিশ্বকাপকে বিদায় জানায় আফগানিস্তান।

কার ডিপ্লোম্যাসি: চতুর্থবারের মতো একই গাড়িতে পুতিন-মোদি
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
মানুষ মনে করছে, সরকারি কর্মচারীদের বেতন দ্বিগুণ হয়েছে, দ্রব…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ভাইভায় নম্বর বাড়ানোর মাধ্যমে সরকার দলীয় লোক নিয়োগের এজেন্ডা…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিজিবিতে সিপাহী নিয়োগ, এইচএসসি পাস করলেই করা যাবে আবেদন
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের দুদিনের কর্মসূ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জনগণের কষ্টের কথা জাতীয় সংসদে বলতে দিচ্ছে না সরকার: জামায়াত…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9