শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের দুদিনের কর্মসূচি

১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ PM
ডেঙ্গু প্রতিরোধে দুদিনের কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রদল

ডেঙ্গু প্রতিরোধে দুদিনের কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রদল © টিডিসি সম্পাদিত

শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। আগামীকাল রবিবার ও সোমবার (১৩ ও ১৪ সেপ্টেম্বর) এসব কর্মসূচি পালন করা হবে। আজ শনিবার (১২ সেপ্টেম্বর) ছাত্রদলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে আজ থেকে সারাদেশে শুরু হয়েছে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’। 

এই অভিযানের ধারাবাহিকতায় দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে মশার প্রজননস্থল বিনষ্ট করা সার্বিক পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যকর শিক্ষাঙ্গন গড়ে তোলার উদ্দেশ্যে দুই দিনব্যাপী বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

আরও পড়ুন: শিক্ষাঙ্গন রাজনীতিমুক্ত করাসহ ১৫ অনুশাসন প্রধানমন্ত্রীর, আসছে এমপিওভুক্ত শিক্ষকদের আচরণবিধি

কর্মসূচির মধ্যে রয়েছে, আগামী ১৩ ও ১৪ সেপ্টেম্বর (রবিবার ও সোমবার) সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে দুই দিনব্যাপী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হবে। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ কর্মসূচি ঘোষণা করেন।

দেশের ৩০ হাজার ৭৮৩ স্কুল-কলেজ-মাদ্রাসা জাতীয়করণের দাবি, প্র…
  • ০৪ অক্টোবর ২০২৬
না ফেরার দেশে ঢাবি অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক, উপাচার্যের শোক
  • ০৪ অক্টোবর ২০২৬
২০ জেলায় সমন্বিত মেডিকেল অক্সিজেন প্রকল্প হাতে নিচ্ছে সরকার…
  • ০৪ অক্টোবর ২০২৬
নতুন মামলায় আবারও গ্রেপ্তার সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়াল
  • ০৪ অক্টোবর ২০২৬
এভারকেয়ার হাসপাতাল প্যারামেডিক পদে চাকরি, আবেদন ১০ অক্টোবর…
  • ০৪ অক্টোবর ২০২৬
কলেজ অধ্যক্ষের কক্ষে পেট্রোল ঢেলে আগুন
  • ০৪ অক্টোবর ২০২৬