শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী দিল বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল

১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ AM
শিক্ষার্থীদের ফুটবল দিল ববি ছাত্রদল

শিক্ষার্থীদের ফুটবল দিল ববি ছাত্রদল © টিডিসি ছবি

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের খেলাধুলায় উদ্বুদ্ধ করতে ফুটবল বিতরণ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফ হোসেন শান্তের উদ্যোগ ও তত্ত্বাবধানে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে এসব ফুটবল বিতরণ করা হয়।

এ সময় শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশ নেওয়ার জন্য উৎসাহিত করা হয়। নেতাকর্মীরা বলেন, শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ববি শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আশিক আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আজমাইন সাকিব, ইমরান মাহমুদ, ছাত্রদল নেতা আরাফাতসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ সময় নেতাকর্মীরা বলেন, শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে খেলাধুলার গুরুত্ব রয়েছে। নিয়মিত খেলাধুলা শিক্ষার্থীদের মানসিক চাপ কমানোর পাশাপাশি আত্মবিশ্বাস, নেতৃত্বের দক্ষতা ও দলগতভাবে কাজ করার মানসিকতা গড়ে তুলতে সহায়তা করে। একই সঙ্গে এটি শিক্ষার্থীদের সুস্থ ও কর্মক্ষম রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই পড়াশোনার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে খেলাধুলার পর্যাপ্ত সুযোগ-সুবিধা ও উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।

ববি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফ হোসেন শান্ত বলেন, ‘নবীন শিক্ষার্থীরা ক্যাম্পাসে এসে যেন কোনো ধরনের সমস্যায় না পড়ে, সে বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখব। তাদের যেকোনো প্রয়োজনে এবং সার্বিক বিষয়ে ববি শাখা ছাত্রদল সবসময় পাশে থাকবে।’

তিনি শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলায় অংশ নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তাদের মঙ্গল ও সফলতা কামনা করেন।

এ ছাড়া উপস্থিত অন্যান্য নেতাকর্মীরাও শিক্ষার্থীদের খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত থাকার আহ্বান জানান। তারা শিক্ষার্থীদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

ফুটবল পেয়ে ইংরেজি বিভাগের নবীন শিক্ষার্থী রিফাত বলেন, ‘খেলাধুলার জন্য নতুন একটি বল পেয়ে আমরা অনেক আনন্দিত। এটি আমাদের খেলাধুলার প্রতি আরও আগ্রহী করবে।’

পরে শিক্ষার্থীদের মধ্যে ফুটবল বিতরণের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি হয়।

টঙ্গীতে মাদ্রাসায় শিশুকে যৌন নিপীড়নের প্রাথমিক সত্যতাসহ যে …
  • ২৫ অক্টোবর ২০২৬
এইচএসসির ফল প্রকাশের বিস্তারিত জানা যাবে সোমবার
  • ২৪ অক্টোবর ২০২৬
যে কারণে টঙ্গীর সেই মাদ্রাসা শিক্ষার্থীর বাবাকে গ্রেপ্তারে …
  • ২৪ অক্টোবর ২০২৬
২৯ অক্টোবরই প্রকাশিত হচ্ছে এইচএসসির ফল, চূড়ান্ত সিদ্ধান্ত জ…
  • ২৪ অক্টোবর ২০২৬
সত্য গোপন করে শিক্ষককে বাঁচাতে গেলে মাদরাসার ব্যবস্থার ক্ষত…
  • ২৪ অক্টোবর ২০২৬
বিএনপি করতে হলে এসএসসিতে জিপিএ ২.৫০, এইচএসসিতে ৩.৫০ করার আব…
  • ২৪ অক্টোবর ২০২৬