বাংলাদেশ দলের জন্য সবসময় শুভকামনা: বিসিবিকে রোডস

১১ জুলাই ২০১৯, ০৭:৫৫ PM

© সংগৃহীত

বাংলাদেশ দলের কোচ স্টিভ রোডসকে নিয়ে আনুষ্ঠানিকভাবেই সব কিছুর অবসান ঘটে গেলো আজ। নিজের শেষ বক্তব্য তিনি আজ জানিয়ে দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজনকে নিজের শেষ কথা জানিয়ে, আজ রাতেই লন্ডনের উদ্দেশ্যে বিমানে উঠতে যাচ্ছেন, সদ্যই ‘সাবেক’ তকমা লাগিয়ে ফেলা স্টিভ রোডস। তবে যাওয়ার আগে তেমন কিছু না বললেও বাংলাদেশ দলের জন্য সবসময় তার শুভকামনার কথা জানিয়েছেন এ ইংলিশ কোচ।

এরআগে বিশ্বকাপ চলাকালীনই আলোচনায় চলে এসেছিলেন কোচ স্টিভ রোডস। তুমুল আলোচনা ছিল, বিশ্বকাপের পর হয়তো আর তাকে রাখা হচ্ছে না। গত রোববার বাংলাদেশ দল দেশে ফেরার ২৪ ঘণ্টার মধ্যেই বিসিবি প্রধান নির্বাহী মিডিয়াকে জানিয়ে দিয়েছিলেন, ‘কোচ রোডসকে না করে দেয়া হয়েছে।’

কিন্তু বুধবার লন্ডনে সংসদীয় বিশ্বকাপ দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ‘কোচ স্টিভ রোডসকে তো আমরা বাদ দিইনি। তার সঙ্গে আমরা নিজেদের ভাব বিনিময় করেছি। ‘রোডসকে বাদ দেয়া হয়নি। তার সাথে অনেক কিছু নিয়ে কথা বলছি। আমরা আমাদের চিন্তা-ভাবনা তাকে জানিয়েছি। সে আমাদের ভাবনার সঙ্গে একমত হয়নি। তাই আমরা ধরে নিয়েছি রোডস আর থাকবেন না।’

ওই সময়ই বিসিবি সভাপতি জানান, এখন স্টিভ রোডস বাংলাদেশ দলের কোচ থাকবেন কি থাকবেন না, সেটা তার সিদ্ধান্ত। এখন শেষ সিদ্ধান্ত রোডসের। তিনি আজ-কালের মধ্যেই নিজের শেষ কথা জানিয়ে দেবেন।

অবশেষে সেই শেষ কথাই বিসিবির কাছে জানিয়ে দিয়েছেন স্টিভ রোডস। বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শেষবারেরমত এসেছিলেন স্টিভ রোডস। বিসিবির সঙ্গে শেষবারের মতো আলোচনা করতেই তার এই আগমন। প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজনের কাছে নিজের শেষ কথা জানিয়ে দিয়ে বের হয়ে আসেন এবং সোজা নিজের গাড়িতে চড়ে বসেন তিনি। যদিও এসময় উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি রোডস।

সদ্য বিদায়ী বাংলাদেশি কোচের তকমা গায়ে লাগানো স্টিভ রোডস আজ রাতেই ঢাকা ছাড়ছেন। রাতের ফ্লাইটে লন্ডনের উদ্দেশে যাত্রা করছেন তিনি।

কার ডিপ্লোম্যাসি: চতুর্থবারের মতো একই গাড়িতে পুতিন-মোদি
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
মানুষ মনে করছে, সরকারি কর্মচারীদের বেতন দ্বিগুণ হয়েছে, দ্রব…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ভাইভায় নম্বর বাড়ানোর মাধ্যমে সরকার দলীয় লোক নিয়োগের এজেন্ডা…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিজিবিতে সিপাহী নিয়োগ, এইচএসসি পাস করলেই করা যাবে আবেদন
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের দুদিনের কর্মসূ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জনগণের কষ্টের কথা জাতীয় সংসদে বলতে দিচ্ছে না সরকার: জামায়াত…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9