দুই বছরের জন্য নিষিদ্ধ হতে পারেন মেসি

০৮ জুলাই ২০১৯, ০৫:০৯ PM

© এএফপি

দুই বছরের জন্য আন্তর্জাতিক ফুটবল তেকে নিষিদ্ধ হতে যাচ্ছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি? এমন আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কোপা আমেরিকার আয়োজক দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল ও রেফারিদের বিরুদ্ধে অভিযোগের তীর ছুঁড়ে নিজের জন্য এমন বিপদ ডেকে এনেছেন মেসি।

রবিবার (৭ জুলাই) স্প্যানিশ ক্রীড়া বিষয়ক গণমাধ্যম এএস তাদের এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে। কনমেবলের নীতিমালা অনুসারে, সংস্থার বিরুদ্ধে কিংবা তার কর্মীবৃন্দকে উদ্দেশ্য করে অপমানসূচক কিছু বলা হলে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। ফলে দীর্ঘমেয়াদি নিষেধাজ্ঞা পেতে পারেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী মেসি।

এমন শাস্তি পেলে আগামী ২০২২ সালে কাতারের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের বাছাইপর্বে খেলতে পারবেন না মেসি। সেই সঙ্গে পরের বছরের কোপা আমেরিকা (আর্জেন্টিনা-কলম্বিয়া যৌথ আয়োজক) আসরেও দর্শক হয়ে থাকতে হবে তাকে।

অ্যারেনা করিন্থিয়ান্সে চিলির বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ধাক্কাধাক্কিতে জড়িয়ে সরাসরি লাল কার্ড দেখেছিলেন মেসি ও গ্যারি মেদেল। তবে রেফারির ওই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে। আর্জেন্টিনা ম্যাচটা জিতলেও বিতর্কিত লাল কার্ড পাওয়ার প্রতিবাদস্বরূপ পদক নিতে যাননি মেসি। আসরের রেফারিদের ‘দুর্নীতিপরায়ণ’ বলে উল্লেখ করেন তিনি। আর ব্রাজিলের প্রতি ‘পক্ষপাতমূলক’ আচরণের অভিযোগ আনেন কনমেবলের বিরুদ্ধে।

চিলির সঙ্গে ম্যাচ শেষে মেসি বলেছিলেন, ‘কোপা আমেরিকা ব্রাজিলের জন্য পাতানো হয়েছে। আশা করছি, রেফারি ও ভিএআর কোনো প্রভাব বিস্তার করবে না এবং তারা পেরুকে (ফাইনালে) প্রতিযোগিতা করার সুযোগ দেবে। কিন্তু এমনটা হওয়ার সম্ভাবনা নেই।

ট্যাগ: ফুটবল
কার ডিপ্লোম্যাসি: চতুর্থবারের মতো একই গাড়িতে পুতিন-মোদি
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
মানুষ মনে করছে, সরকারি কর্মচারীদের বেতন দ্বিগুণ হয়েছে, দ্রব…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ভাইভায় নম্বর বাড়ানোর মাধ্যমে সরকার দলীয় লোক নিয়োগের এজেন্ডা…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিজিবিতে সিপাহী নিয়োগ, এইচএসসি পাস করলেই করা যাবে আবেদন
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের দুদিনের কর্মসূ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জনগণের কষ্টের কথা জাতীয় সংসদে বলতে দিচ্ছে না সরকার: জামায়াত…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9