হজের জন্য শ্রীলংকা সফরে যাচ্ছেন না সাকিব আল হাসান!

০৭ জুলাই ২০১৯, ১০:২৮ PM

© ফাইল ফটো

পাকিস্তানের কাছে হার দিয়ে শেষ হয়েছে বাংলাদেশের বিশ্বকাপ। শেষ চারে খেলার স্বপ্ন নিয়ে আসরে অংশ নিলেও মাশরাফি-সাকিবদের সেই স্বপ্নপূরণ হয়নি। তারপরও কম সাফল্য পায়নি লাল-সবুজের দল। কিছু প্রাপ্তি ও কিছুটা হতাশা নিয়ে আজ রোববার ঢাকায় ফিরেছেন টাইগাররা।

এমিরেটসের একটি ফ্লাইটে ঢাকায় আসে টিম বাংলাদেশ। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে মাশরাফিদের বহনকারী বিমান। বিশ্বকাপ দলের ১১জন ক্রিকেটার দেশে ফিরলেও আসেননি সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস ও সাব্বির রহমান।

স্ত্রী-সন্তানকে নিয়ে অবসর সময় কাটানোর জন্যই ইংল্যান্ড থেকে গেছেন সাকিব। আসন্ন শ্রীলঙ্কা সফরে ছুটি চেয়েছেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন, গত বছরের মতো এবারো হজে যাওয়ার চিন্তা করছেন সাকিব। এ কারণেই বিসিবির কাছে তিনি ছুটি চেয়েছেন।

বিদেশি মিডিয়াকে নান্নু বলেছেন, সাকিব বিরতিহীনভাবে ক্রিকেট খেলতে খেলতে অনেকটাই ক্লান্ত। সম্ভবত এ জন্যই সে বিশ্রামের আবেদন করেছে। আমি যতদূর জানি, সে এবারো হজে যাওয়ার চিন্তাভাবনা করছে; কিন্তু আমরা এখনো তার বিশ্রামের বিষয়ে কোনো সিদ্ধান্ত নিইনি।

শুধু সাকিবই নন! শ্রীলংকা সিরিজে পাওয়া যাবে না লিটন দাস ও মাহমুদউল্লাহ রিয়াদকে।

এ প্রসঙ্গে প্রধান নির্বাচক বলেছেন, ২৮ জুলাই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছে লিটন। তাই আমরা ভেবেই নিয়েছি যে, এই সিরিজে সে থাকবে না। অন্যদিকে মাহমুদউল্লাহর ব্যাপারে আমাদের সিদ্ধান্ত নেয়া বাকি আছে। কেননা সে এখনো ইনজুরিমুক্ত নয়। তার মেডিকেল রিপোর্ট আসার পর তাকে নিয়ে সিদ্ধান্ত নিতে পারব আমরা।

প্রসঙ্গত, তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ২০ জুলাই শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ। জুলাই মাসের ২৫, ২৭, ও ২৯ তারিখ অনুষ্ঠিত হবে ম্যাচ তিনটি। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে।

কার ডিপ্লোম্যাসি: চতুর্থবারের মতো একই গাড়িতে পুতিন-মোদি
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
মানুষ মনে করছে, সরকারি কর্মচারীদের বেতন দ্বিগুণ হয়েছে, দ্রব…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ভাইভায় নম্বর বাড়ানোর মাধ্যমে সরকার দলীয় লোক নিয়োগের এজেন্ডা…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিজিবিতে সিপাহী নিয়োগ, এইচএসসি পাস করলেই করা যাবে আবেদন
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের দুদিনের কর্মসূ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জনগণের কষ্টের কথা জাতীয় সংসদে বলতে দিচ্ছে না সরকার: জামায়াত…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9