মোস্তাফিজের বৌভাত ১৩ জুলাই

০৭ জুলাই ২০১৯, ১২:১৬ PM

© ফাইল ফটো

‘কাটার মাস্টার’ খ্যাত মোস্তাফিজুর রহমান বিশ্বকাপের আগেই সেরেছেন বিয়ের কাজ। সর্বোচ্চ গোপনীয়তায় বিয়ের কাজটি সম্পন্ন করেছিলেন জাতীয় দলের এই কাটার মাস্টার। মায়ের ইচ্ছাতে পারিবারিকভাবেই মামাতো বোন সুমাইয়া পারভীন শিমুকে বিয়ে করেন তিনি।

কথা ছিল বিশ্বকাপ শেষে অনুষ্ঠিত হবে বৌভাত। নববধূ শিমুকে সেদিন জাঁকজমক আয়োজনে তুলে নেয়া হবে মোস্তাফিজের বাড়ি সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার তারালি ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে। হচ্ছেও তাই। ১৩ জুলাই শনিবার শেষ করা হবে এই পর্বটি।

মোস্তাফিজের বড়ভাই মাহফুজুর রহমান মিঠু জানালেন, আসছে ১৩ জুলাই (শনিবার) মোস্তাফিজের আনুষ্ঠানিক বৌভাত অনুষ্ঠিত হবে। অতিথি হিসেবে কারা থাকতে পারেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কম-বেশি হাজার দু’য়েক অতিথি তো থাকবেনই। বাংলাদেশের সব টাইগার নিমন্ত্রিত হবেন জানিয়ে তিনি বলেন, সব আয়োজন হবে গ্রামের বাড়িতে। সব আত্মীয়স্বজনই শরিক হবেন এতে। গ্রামীণ পরিবেশে অনুষ্ঠিত হবে বৌভাত।

প্রসঙ্গত, গত ২২ মার্চ সাতক্ষীরার দেবহাটা উপজেলার হাদিপুর গ্রামের বাসিন্দা সুমাইয়া পারভীন শিমুকে বিয়ে করেন মোস্তাফিজ। শিমু বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের ছাত্রী। শিমুর বাবা রওনাকুল ইসলাম বাবু মোস্তাফিজুর রহমানের মেজো মামা।

জাতীয় দলের তারকা ক্রিকেটার হলেও মোস্তাফিজের বিয়েটা সম্পন্ন হয় বড় ধরনের কোনো আয়োজন ছাড়াই। অনেকটা ঘরোয়া পরিবেশে। যেখানে হাতেগোনা পরিবারের কয়েকজন ছাড়া তাদের উভয় পরিবারের কোনো আত্মীয়-স্বজনও ছিলেন না। তবে মোস্তাফিজের পরিবারের পক্ষ থেকে তখন জানানো হয়েছিল, বিশ্বকাপ শেষ হওয়ার পর অনুষ্ঠানের আয়োজন করা হবে। যেখানে থাকবেন অতিথিসহ উভয় পরিবারের আত্মীয়-স্বজন।

এদিকে মোস্তাফিজুর রহমান দেশে ফিরে আসার পর ১০ জুলাই সাতক্ষীরার গ্রামের বাড়িতে ফিরবেন বলে জানান মোস্তাফিজের ঘনিষ্ঠ বন্ধু শাহিনুর রহমান।

কাফনের কাপড় বেঁধে আ.লীগ-ছাত্রলীগের মিছিল
  • ১১ জুন ২০২৬
ট্রান্সফরমারের জন্য ৬৭ হাজার টাকা দাবি বিদ্যুৎ বিভাগের, দি…
  • ১১ জুন ২০২৬
অস্ট্রেলিয়াকে সিরিজ হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
  • ১১ জুন ২০২৬
কর্মরত অবস্থায় স্ট্রোক করে ইসলামী ব্যাংক কর্মকর্তার মৃত্যু
  • ১১ জুন ২০২৬
মার্কিন প্রযুক্তি বাজারে বাংলাদেশি প্রতিষ্ঠানের নতুন উদ্যোগ…
  • ১১ জুন ২০২৬
ঢাকার যানজট নিরসনে রিংরোড-রেডিয়াল রোড, পুরাতন বাসের বদলে ইল…
  • ১১ জুন ২০২৬
×