টেন্ডুলকারের রেকর্ড ভাঙলেন সাকিব

০৫ জুলাই ২০১৯, ১১:৪৬ PM

ক্রিকেট বিশ্বের সব রেকর্ড এতদিন একাই দখল করে রেখেছিলেন ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার। কিন্তু রেকর্ড তৈরিই হয় ভাঙার জন্য। আজ ক্রিকেট ঈশ্বরের একটি রেকর্ড ভেঙে দিলেন বাংলাদেশের বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান। এতদিন এক বিশ্বকাপে গ্রুপ পর্যায়ে সর্বোচ্চ রানের রেকর্ড ছিল শচীনের দখলে। ২০০৩ বিশ্বকাপে ৯টি ইনিংস খেলে ৫৮৬ রান করেছিলেন ভারতের ক্রিকেট ঈশ্বর। আজকের ম্যাচের আগে ৫৪২ রান ছিল সাকিবের। হাফ সেঞ্চুরি করে গড়লেন নতুন বিশ্বরেকর্ড।

শুধু তাই নয়; বিশ্বকাপে তার রান সংখ্যা ৬শ ছাড়িয়ে গেছে। বাংলাদেশের কোনো ক্রিকেটারের এই কীর্তি নেই। এখনও পর্যন্ত বিশ্বকাপে সবচেয়ে বেশি রানের রেকর্ড রয়েছে সেই শচীন টেন্ডুলকারের দখলে। ২০০৩ বিশ্বকাপে ৬৭৩ রান করেছিলেন তিনি।

এক বিশ্বকাপে সাতটি পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস কেবল আছে টেন্ডুলকার ও সাকিবের। তবে ম্যাচের হিসেবে তুলনামূলক বিচারে অনেক এগিয়ে আছেন সাকিব। ২০০৩ বিশ্বকাপে ১১ ম্যাচে সাতটি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেছিলেন টেন্ডুলকার। এর মধ্যে সেঞ্চুরি ছিল মাত্র একটি। আর সাকিবের ৭টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলতে ম্যাচ খেলতে হয়েছে মাত্র আটটি। সেঞ্চুরিও টেন্ডুলকারের চেয়ে একটি বেশি। তবে সাকিবের চেয়ে টেন্ডুলকারের রান বেশি। টেন্ডুলকারের মোট রান ছিল ৬৭৩ আর সাকিবের ৬০৬। তবে টেন্ডুলকারের চেয়ে সাকিব ম্যাচ কম খেলেছেন তিনটি।

আজ সাকিব শুধু টেন্ডুলকারে রেকর্ডেই ভাগ বসাননি। বিশ্বকাপে সর্বকালের সর্বোচ্চ রানের মালিকের ১০ জনের তালিকায় ঢুকে গিয়েছেন। চারটি বিশ্বকাপ খেলে সাকিবের মোট রান ১১৪৬। এতে রানের দিক দিয়ে নবম স্থানে আছেন সাকিব। তালিকায় তাঁর ওপরে আছেন শচীন টেন্ডুলকার, রিকি পন্টিং, কুমার সাঙ্গাকারা, ব্রায়ান লারারা।

পড়ুন:অবসর নিয়ে যা বললেন মাশরাফি

কার ডিপ্লোম্যাসি: চতুর্থবারের মতো একই গাড়িতে পুতিন-মোদি
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
মানুষ মনে করছে, সরকারি কর্মচারীদের বেতন দ্বিগুণ হয়েছে, দ্রব…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ভাইভায় নম্বর বাড়ানোর মাধ্যমে সরকার দলীয় লোক নিয়োগের এজেন্ডা…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিজিবিতে সিপাহী নিয়োগ, এইচএসসি পাস করলেই করা যাবে আবেদন
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের দুদিনের কর্মসূ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জনগণের কষ্টের কথা জাতীয় সংসদে বলতে দিচ্ছে না সরকার: জামায়াত…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9