টস হেরে বোলিংয়ে বাংলাদেশ

০৫ জুলাই ২০১৯, ০২:৪১ PM

© সংগৃহীত

নিয়ম রক্ষার ম্যাচে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ। লর্ডসে বাংলাদেশ সময় বেলা ৩.৩০ মিনিটে ম্যাচটি শুরু হবে।

বিশ্বকাপ থেকে আগেই বিদায় নিশ্চিত হয়ে গেছে। শেষ ম্যাচটি কেবলই আনুষ্ঠানিকতার। তবুও, বিশ্বকাপ বলে কথা। যেখাকে কেউ কাউকে ছাড় দিতে রাজি নয়। জয় নিয়ে দেশে ফেরার সংকল্প। সে লক্ষ্য নিয়েই আজ ক্রিকেটের তীর্থভুমি লর্ডসে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ এবং পাকিস্তান।

কাগজে-কলমে পাকিস্তানের বিদায় নিশ্চিত নয়। তবে, পুরোপুরি অসম্ভব একটি সমীকরণের সামনে দাঁড়িয়ে পাকিস্তান। এমন ম্যাচে মাশরাফির সঙ্গে টস করতে নেমে জিতলেন সরফরাজ আহমেদ এবং টস জিতে ব্যাটিংয়েরই সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক।

দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। ইনজুরি থেকে ফিরেছেন মাহমুদুল্লা রিয়াদ আর মেহেদী হাসান মিরাজ। বাদ পড়েছেন সাব্বির রহমান আর পেসার রুবেল হোসেন।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, লিটন দাস, মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ সাইফউদ্দীন, মেহেদি হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা, মোস্তাফিজুর রহমান।

পাকিস্তান একাদশ: সরফরাজ আহমেদ, বাবর আজম, ফখর জামান, হারিস সোহেল, ইমাদ ওয়াসিম, ইমাম-উল-হক, ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ আমির, মোহাম্মদ হাফিজ, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি।

চিকিৎসা সরঞ্জাম ও ওষুধের কাঁচামাল আমদানিতে শুল্ক ছাড়ের প্রস…
  • ১১ জুন ২০২৬
মাধ্যমিকে নির্মাণ হচ্ছে ৪ হাজার অ্যাকাডেমিক ভবন
  • ১১ জুন ২০২৬
বাজেট গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা: প…
  • ১১ জুন ২০২৬
সরকারি-বেসরকারি চাকরিজীবীর সমন্বয়ে প্রতি উপজেলায় ‘এমপ্লয়মেন…
  • ১১ জুন ২০২৬
খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা পরিবারের ভাতা বাড়ছে
  • ১১ জুন ২০২৬
নতুন অর্থবছরে স্কুল ড্রেস পাবে যেসব এলাকার শিক্ষার্থীরা
  • ১১ জুন ২০২৬
×