তামিমকে সেঞ্চুরি ‘উপহার’ দিয়ে সাজ ঘরে রোহিত

০২ জুলাই ২০১৯, ০৫:৩৫ PM

রোহিত শর্মাকে জীবন উপহার দিয়েছিলেন তামিম ইকবাল। বিনিময়ে এবার তামিমকে সেঞ্চুরি উপহার দিলেন 'হিটম্যান' খ্যাত ভারতের এই বিধ্বংসী ওপেনার। জীবন পেলেই যে রোহিত সেঞ্চুরি বা হাফ সেঞ্চুরি করেন, চলতি বিশ্বকাপেই এখন পর্যন্ত চার বার তা প্রমাণ হয়ে গেল। 

ক্যারিয়ারের ২৬তম এবং চলতি বিশ্বকাপে চার নম্বর সেঞ্চুরি তুলে নিতে রোহিত খেলেছেন ৯০ বল; হাঁকিয়েছেন ৬টি চার এবং ৫টি ছক্কা। ৩০তম ওভারে অবশেষে এই বিধ্বংসী ওপেনারকে ১০৪ রানে ফেরান সৌম্য সরকার। ভাঙে ১৮০ রানের ওপেনিং জুটি।

টস হেরে ফিল্ডিংয়ে নামা বাংলাদেশের হয়ে বোলিং উদ্বোধন করেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এবং মোহাম্মদ সাইফউদ্দিন। দুজনের শুরুটা দারুণ হয়েছিল। মুস্তাফিজুর রহমানের করা ৬ষ্ঠ ওভারে বড় ধাক্কা খায় বাংলাদেশ। দলীয় ১৯ রানে বিধ্বংসী ওপেনার রোহিত শর্মার দেওয়া সহজ একটা ক্যাচ হাতছাড়া করেন ভালো ফিল্ডার বলে পরিচিত তামিম ইকবাল!

রোহিত তখন ৯ রানে ব্যাট করছিলেন। জীবন পেয়ে লোকেশ রাহুলকে নিয়ে হাত খুলে মারতে থাকেন রোহিত। ১০৫ বলে উদ্বোধনী জুটির রান একশ ছাড়িয়ে যায়। ৪৫ বলে হাফ সেঞ্চুরি পূরণ করেন 'হিটম্যান' রোহিত। এরপর ৫৭ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন লোকেশ রাহুল। হাফ সেঞ্চুরির পর রোহিত আরও ভয়ংকর হয়ে ওঠেন।

মার্কিন প্রযুক্তি বাজারে বাংলাদেশি প্রতিষ্ঠানের নতুন উদ্যোগ…
  • ১১ জুন ২০২৬
ঢাকার যানজট নিরসনে রিংরোড-রেডিয়াল রোড, পুরাতন বাসের বদলে ইল…
  • ১১ জুন ২০২৬
বিএমইউতে গ্লোবাল ফ্যাটি লিভার দিবস পালিত
  • ১১ জুন ২০২৬
চিকিৎসা সরঞ্জাম ও ওষুধের কাঁচামাল আমদানিতে শুল্ক ছাড়ের প্রস…
  • ১১ জুন ২০২৬
মাধ্যমিকে নির্মাণ হচ্ছে ৪ হাজার অ্যাকাডেমিক ভবন
  • ১১ জুন ২০২৬
বাজেট গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা: প…
  • ১১ জুন ২০২৬
×