রোহিতের ক্যাচ মিস, ভোগাবে বাংলাদেশকে!

০২ জুলাই ২০১৯, ০৪:০৮ PM

© সংগৃহীত

মুস্তাফিজুর রহমানের করা ৬ষ্ঠ ওভারে ভারতের ব্যাটিংয়ে বড় ধাক্কা দেয়ার সুযোগ এসেছিল। দলীয় ১৯ রানে বিধ্বংসী ওপেনার রোহিত শর্মার দেওয়া সহজ একটা ক্যাচ হাতছাড়া করেন তামিম ইকবাল! অনেকেই মনে করছেন বাংলাদেশের জয়কেই হাত থেকে ফেলে দিয়েছেন তামিম।

মোস্তাফিজুর রহমানের শর্ট ডেলিভারিটি স্কয়ার লেগের দিকে উড়িয়ে মেরেছিলেন রোহিত শর্মা। দৌড়ে গিয়ে সেটি একদম হাতে পেয়ে যান তামিম। কিন্তু অবিশ্বাস্যভাবে ফেলে দেন। ১০ রানে জীবন পান রোহিত। তার মতো ভয়ংকর একজন ব্যাটসম্যানকে জীবন দেয়া বাংলাদেশ দলকে কতটা ভোগায়, সেটি ম্যাচ গড়ালেই বোঝা যাবে।

এদিকে বার্মিংহামের এজবাস্টনে টস জিতে ব্যাটিং নেয় ভারত। দুই পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। ইনজুরির কারনে দল থেকে বাদ পড়েছেন মাহমুদুল্লা রিয়াদ। তার জায়গায় সুযোগ হয়েছে সাব্বির রহমানের। আর মেহেদি মিরাজের জায়গার দলে নেয়া হয়েছে পেসার রুবেল হোসেন কে।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, লিটন দাস, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ সাইফউদ্দীন, মেহেদি হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান।

ট্রান্সফরমারের জন্য ৬৭ হাজার টাকা দাবি বিদ্যুৎ বিভাগের, দি…
  • ১১ জুন ২০২৬
অস্ট্রেলিয়াকে সিরিজ হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
  • ১১ জুন ২০২৬
কর্মরত অবস্থায় স্ট্রোক করে ইসলামী ব্যাংক কর্মকর্তার মৃত্যু
  • ১১ জুন ২০২৬
মার্কিন প্রযুক্তি বাজারে বাংলাদেশি প্রতিষ্ঠানের নতুন উদ্যোগ…
  • ১১ জুন ২০২৬
ঢাকার যানজট নিরসনে রিংরোড-রেডিয়াল রোড, পুরাতন বাসের বদলে ইল…
  • ১১ জুন ২০২৬
বিএমইউতে গ্লোবাল ফ্যাটি লিভার দিবস পালিত
  • ১১ জুন ২০২৬
×