ভেনেজুয়েলা বাদ, এবার ব্রাজিলের প্রতিপক্ষ আর্জেন্টিনা

২৯ জুন ২০১৯, ০৮:৪৫ AM

কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে ভেনেজুয়েলাকে ২-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। গোল করেছেন লাউটারো মার্টিনেজ ও জিওভানি লো সেলসো। ৩ জুলাই সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের মুখোমুখি হবে আর্জেন্টিনা।

মারাকানা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমনাত্বক ছিলো আর্জেন্টিনা। গোল পেতে মাত্র ১০ মিনিট অপেক্ষা করতে হয় মেসির দলকে। আগুয়েরোর শট থেকে বুদ্ধিদিপ্ত ফ্লিকে আর্জেন্টিনাকে লিড এনে দেন ইন্টার মিলানে খেলা স্ট্রাইকার লাউটারো মার্টিনেজ।

পিছিয়ে পড়ে বল পজেশনে এগিয়ে থাকলেও, আক্রমনে যেতে পরছিলো না ভেনেজুয়েলা। তবে প্রথমার্ধে আর কোন দলই গোলের দেখা পায়নি। ৭৫ মিনিটে আসে কাঙ্খিত দ্বিতীয় গোল। গোলরক্ষকের ভুলের ফায়দা নিয়ে মিডফিল্ডার লো সেলসো স্কোর শিটে নাম তুললে ২-০ গোলে জয়ে সেমিফাইনালে পৌছায় আর্জেন্টিনা। যেখানে তাদের প্রতিপক্ষ স্বাগতিক ব্রাজিল।

ট্যাগ: ফুটবল
এইচএসসি পাসেই সেলস প্রমোশন অফিসার নেবে সজীব গ্রুপ, কর্মস্থল…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচনের আগে হ্যাক হয়েছিল যেসব বিশ্বনেতার এক্স অ্যাকাউন্ট
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে ভারতকে হারাল বাংলাদেশ
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
নারীদের অসম্মানকারীদের হাতে দেশ নিরাপদ নয়: আমিনুল হক
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
ব্যানার ছিঁড়ে ফেলা হচ্ছে, হুমকি দেয়া হচ্ছে, ইসিকে জানানোর প…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
জুলাই সনদ শুধু একটি সংবিধান নয়, এটি ভবিষ্যৎ বাংলাদেশের রূপর…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬