আনন্দবাজার পত্রিকা

দেশের লিগেই অবিক্রীত মোস্তাফিজ, ক্রিকেটে ফিরতে নিলেন বিশেষ ইঞ্জেকশন

১৪ মার্চ ২০২৫, ১১:৪৪ AM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:২৩ PM
মুস্তাফিজুর রহমান

মুস্তাফিজুর রহমান © সংগৃহীত

সম্প্রতি শুরু হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগ। এর কিছুদিন আগে দল বদল হয়েছে। কিন্তু সেখানে কোনও দলই কেনেনি ‘কাটার মাস্টার’ খ্যাত মুস্তাফিজুর রহমানকে। ফলে দেশের লিগেই অবিক্রীত থেকে গেছেন তিনি। তবে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে মরিয়া হয়ে উঠেছেন এই পেসার। সে জন্য নিয়েছেন পিআরপি নামে বিশেষ একটি ইঞ্জেকশন।

পিআরপি চিকিৎসা হলো কোনো ব্যক্তির নিজস্ব প্লাটিলেট দিয়ে তৈরি ইনজেকশন। একে প্লাটিলেট সমৃদ্ধ প্লাজমা ইনজেকশন বলা হয়। লিগামেন্ট ও মাংসপেশি ইনজুরিজনিত সমস্যায় এটি প্রয়োগ করা হয়। এতে ক্ষতিগ্রস্ত বা ব্যথাযুক্ত স্থানে প্লাটিলেট সরবরাহ বাড়ায়। ইনজুরি থেকে সেরে ওঠার প্রক্রিয়া ত্বরান্বিত করে এবং ব্যথা কমাতে সাহায্য করে। 

এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দলের এক সদস্য বলেছেন, ‘মোস্তাফিজকে পিআরপি ইনজেকশন দেওয়া হয়েছে। এখন তাকে মাঠে ফেরার আগে কিছুদিন বিশ্রাম নিতে হবে। মুস্তাফিজ নতুন কোন ইনজুরিতে পড়েননি। পূর্বে তার কাঁধে যে অপারেশন হয়েছিল, সেটা মাঝে মধ্যে অসুবিধার সৃষ্টি করে।

অলৌকিকভাবে নেপালে জীবিত উদ্ধার দুই শ্রমিকের পরিচয় শনাক্ত
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
শ্বাসরুদ্ধকর অভিযানে ৯ দিন পর যেভাবে উদ্ধার হলেন টানেলে আটক…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পড়াশোনা শেষ না করার অনুশোচনা আজও তাড়িয়ে বেড়ায় কারিনাকে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
আকস্মিক বন্যার ৯ দিন পর অলৌকিকভাবে ২ জনকে জীবিত উদ্ধার
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
২০০ বছর পর বংশে প্রথম কন্যা শিশুর জন্ম, রাজকীয় বরণ
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬