সেমিফাইনালে মুখোমুখি অস্ট্রেলিয়া ও ভারত, কে বেশি এগিয়ে

০৪ মার্চ ২০২৫, ০৯:২৮ AM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৫৩ PM
চ্যাম্পিয়নস ট্রফির প্রথম সেমিফাইনালে আজ মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও ভারত

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম সেমিফাইনালে আজ মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও ভারত © ইন্টারনেট

আট দলের চ্যাম্পিয়নস ট্রফিতে এখন টিকে রয়েছে চার দল। আজ (মঙ্গলবার) বেলা ৩টায় দুবাই ক্রিকেট স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও ভারত। টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজেয় ভারতের সামনে যেকোনো আইসিসির ইভেন্টে অপ্রতিরোধ্য দল অস্ট্রেলিয়া। প্রথম সেমিফাইনালের আগে আসুন একনজরে দেখে নেওয়া যাক দুই দলের এক দিবসীয় ম্যাচের পরিসংখ্যান।

ভারত এবং অস্ট্রেলিয়া ওয়ানডেতে একে অপরের মুখোমুখি হয়েছে ১৫১ বার। এর মধ্যে জয়ের হিসাবে এগিয়ে অস্ট্রেলিয়া। তারা জিতেছে ৮৪টি ম্যাচ। অপরদিকে ভারতের জয় ৫৭ ম্যাচে। যেখানে ১০টি ম্যাচে কোনো ফল হয়নি।

সাম্প্রতিক ফর্ম ও কন্ডিশন বিবেচনায় কিছুটা এগিয়ে রাখতেই হবে ভারতকে। সবশেষ পাঁচ ম্যাচে মুখোমুখি হয়ে ভারত জিতেছে দুটিতে, অস্ট্রেলিয়ার জয় তিনবার। গত আইসিসি টুর্নামেন্টে ২০২৩ সালে ঘরের মাঠ আহমেদাবাদে নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে ভারতকে কাঁদিয়ে ষষ্ঠবারের মত শিরোপা উৎসবে মেতে উঠেছিল অজিরা।

সবশেষ পাঁচ ম্যাচে দুই দলের মধ্যে সবচেয়ে বড় স্কোর ভারতের (৩৯৯), আর সর্বনিম্ন স্কোর অস্ট্রেলিয়ার (১৯৯)। দুদলই দুবার করে চ্যাম্পিয়নস ট্রফি জিতেছে। এবারের আসর আয়োজিত হচ্ছে হাইব্রিড মডেলে, যেখানে ভারত একই ভেন্যুতে খেলছে তাদের সব ম্যাচগুলো। তাই কন্ডিশন বিবেচনায় এগিয়ে থাকছে ম্যান ইন ব্লুরা। তবে দুবাইয়ের মন্থর উইকেটে ব্যবধান গড়ে দিতে পারেন স্পিনাররা, এমনটাই মনে করেন সাবেক ক্রিকেটাররা। 

রঙিন পোশাকের অস্ট্রেলিয়ার অন্যতম সেরা অধিনায়ক রিকি পন্টিং উত্তরসূরিদের বলছেন, লাহোরের রেকর্ডের কথা ভুলে যেতে। তার মতে, দুবাইয়ের মন্থর উইকেটে স্পিন সামলাতে পারার দক্ষতাই গড়ে দেবে ব্যবধান। 

আরো পড়ুন: পারফরম্যান্স ভালো না হলেও ক্রিকেটারদের বেতন বাড়ানোর প্রস্তাব

পন্টিংয়ের কথার সাথে একমত পোষণ করেছেন সাবেক ভারতীয় ক্রিকেটার ও কোচ রবি শাস্ত্রীও। তিনি মনে করেন দুবাইয়ের সেমিফাইনালের মত চাপের ম্যাচে ২৫০ রানই জেতার জন্য যথেষ্ট। 

এদিকে চ্যাম্পিয়ন ট্রফির গ্রুপ পর্বের তিন ম্যাচে কোন দলই আগে ব্যাট করে ২৫০ স্কোর পার করতে পারেনি। সময়ের দাবি মেনে তাই অস্ট্রেলিয়া দলও যেন বেশি গুরুত্ব দিচ্ছে স্পিন বোলিংয়ের। নিয়মিত লেগ স্পিনার অ্যাডাম জাম্পার পাশাপাশি থাকছেন অভিজ্ঞ অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল, ট্রাফিস হেড ও কুপার কনোলি।

অপরদিকে ভারতের বা হাতি চায়নাম্যান বোলার কুলদীপ যাদব, দুই অভিজ্ঞ স্পিনার অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেলের সঙ্গে হয়তো একাদশে থাকতে পারেন বরুন চক্রবর্তীও।

কৃষিজমি দখল করে সিসা কারখানা, বিষাক্ত বর্জ্যে হুমকিতে জনস্ব…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন জোরদারের আহ্বান পুলিশ সুপার…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসা শিক্ষক বদলি: সহকারী অধ্যাপক পদ নিয়ে বিপাকে শিক্ষকরা
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
আজ শুভ জন্মাষ্টমী, পূজা-কীর্তন-শোভাযাত্রায় দেশজুড়ে উৎসবের প…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল ভারতীয় দূতাবাস
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
ব্যর্থতার পর ‘দুষ্টু ছেলে’র বাজিমাত, মহাকাশে বড় সাফল্য ভারত…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬