পারফরম্যান্স ভালো না হলেও ক্রিকেটারদের বেতন বাড়ানোর প্রস্তাব

০৩ মার্চ ২০২৫, ০৭:২২ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৫৫ PM
খেলোয়াড়দের কিছুটা বেতন বাড়াতে চায় বিসিবি

খেলোয়াড়দের কিছুটা বেতন বাড়াতে চায় বিসিবি © ফাইল ফটো

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি একদমই ভালো যায়নি বাংলাদেশ দলের। দেশে ফিরে ক্রিকেটাররা ব্যস্ত হয়ে পড়েছেন ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগ (ডিপিএল) নিয়ে। ২০২৫ সালের দুই মাস শেষ, তবে এখনো কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম জানিয়েছেন, ঘোষণা না হলেও আজ বোর্ড সভায় চূড়ান্ত হয়েছে কেন্দ্রীয় চুক্তিতে কোন ক্রিকেটাররা থাকছেন সে তালিকা। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর চ্যাম্পিয়নস ট্রফিতেও গ্রুপপর্ব থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ দল। পারফরম্যান্স যেমনই হোক ফাহিম জানিয়েছেন, ক্রিকেটারদের বেতন বাড়ানোর প্রস্তাব করেছেন তাঁরা।

বোর্ড সভা শেষে কেন্দ্রীয় চুক্তি প্রসঙ্গে সংবাদ সম্মেলনে ফাহিম বলেন, ‘অপারেশনস থেকে যেসব সিদ্ধান্তগুলো হয়েছে, তার মধ্যে খেলোয়াড়দের বাৎসরিক চুক্তির ব্যাপার আছে, কারা কারা চুক্তিতে থাকবে সে ব্যাপারগুলো আছে—সে ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। বোর্ড অনুমোদন করেছে। ওখানে কিছু প্রয়োজন আছে, সে কারণে আমরা এ মুহূর্তে চূড়ান্ত তালিকাটা ঘোষণা করছি না। কিন্তু অনুমোদন হয়ে গেছে।’

খেলোয়াড়দের কিছুটা বেতন বাড়াতে চায় বিসিবি। বেতন বাড়ানোর ক্ষেত্রে শুধু টেস্ট সংস্করণে খেলা ক্রিকেটারদের গুরুত্ব দিচ্ছে তারা। ফাহিম বললেন, ‘বেশ কিছু দিন আগেই ওদের শেষ বেতনটা বাড়ানোর ব্যাপার হয়েছিল। এবারও আমরা কিছু বেতন বাড়ানোর প্রস্তাব করেছি। বিশেষ করে আমরা টেস্ট ক্রিকেটারদের সুরক্ষার ব্যাপারটাকে প্রাধান্য দিয়েছি। যারা শুধুই টেস্ট ক্রিকেট খেলে। তাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য, তারা যেন নিরাপদ অনুভব করে। তারা যেন একই সংস্করণ থেকে আরেক সংস্করণে যাওয়ার চিন্তাটা কম করে।’

শুধু টেস্ট ক্রিকেটারদের কেন আলাদা গুরুত্ব দেওয়া হচ্ছে সেটিও স্পষ্ট করলেন ফাহিম, ‘খুব স্বাভাবিকভাবেই যারা শুধু টেস্ট ক্রিকেট খেলে, আর যারা বেশি সংস্করণে খেলে—তাদের চেয়ে ওদের আয় কম হয়। যে কারণে ওই দিকে (ভিন্ন সংস্করণে) যাওয়ার একটা প্রবণতা থাকে, এতে তাদের মূল সংস্করণকে ক্ষতিগ্রস্ত করে। এ কারণে শুধু টেস্ট যারা খেলে, তাদের বেতনটাকে আমরা বিশেষভাবে নজরে নিয়েছি।’

প্রধান কোচ ফিল সিমন্সের চুক্তি চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত। কোচদের চুক্তির মেয়াদ বাড়ানোর কথাও আলোচনা হয়েছে বোর্ড সভায়। বিসিবি পরিচালক ফাহিম বলেন, ‘আমাদের প্রধান কোচের চুক্তি বা সিনিয়র সহকারী কোচের চুক্তি মার্চের মাঝামাঝি পর্যন্তই করা ছিল। সেখানেও আমরা সন্তুষ্ট, যারা আমাদের সঙ্গে এ মুহূর্তে আছে। তাদের সঙ্গে আমরা আবার যোগাযোগ করব। এর বাইরেও যদি আমরা তাদের সঙ্গে যোগাযোগ করে সমঝোতায় আসতে না পারি, সে ক্ষেত্রে হয়তো আমাদের বাইরে চিন্তা করতে হবে। আশা করছি, যারা আমাদের সঙ্গে ছিলেন, তাদের সঙ্গে সন্তোষজন আলাপ আলোচনার মধ্যে সমাধান খুঁজে পাব।’

অনেক দিন ধরেই বাংলাদেশ দলের ফিল্ডিং কোচ নেই নির্দিষ্ট। ফিল্ডিংয়ে আরও উন্নতির জন্য ভালো কোচ নিয়োগ দিতে চায় বিসিবি। গেম ডেভেলপমেন্টেও ফিল্ডিং কোচ নিতে চায় ক্রিকেট বোর্ড। সে প্রসঙ্গে ফাহিম বললেন, ‘ফিল্ডিংয়ের ব্যাপারে মনোযোগী হতে চাচ্ছি, শুধু দেশীয় ফিল্ডিং কোচ আমাদের নেই তা নয়, তবে আমরা যেটা উপলব্ধি করেছি, আমাদের খুব উঁচু মানের একজন ফিল্ডিং কোচ দরকার। যারা আমাদের শুধু জাতীয় দল নয়, জাতীয় দলের নিচেও কিছুটা কাজ করতে পারবে। এইচপি দলে ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে পারবে, এমন একজন কোচকে আমরা চাইব। দুজন ফিল্ডিং কোচের কথা এসেছে। আমরা হয়তো খুব ভালো ফিল্ডিং কোচ নেওয়ার চেষ্টা করব।’

 

ট্যাগ: ক্রিকেট
দুর্ঘটনায় প্রতিমন্ত্রীর গাড়ি, আহত হয়ে হাসপাতালে অপারেশন
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
হার্ট ভাল রাখতে কীভাবে রসুন খাবেন, জানালেন চিকিৎসক
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
সিএনজির গ্যাস সিলিন্ডারের ভেতর থেকে ১কোটি ৩১লাখ টাকার ইয়াবা…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
সাত দিনের মধ্যে ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধান হবে: স্…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১, অন্তত আহত ১৫
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
কৃষিজমি দখল করে সিসা কারখানা, বিষাক্ত বর্জ্যে হুমকিতে জনস্ব…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬