চ্যাম্পিয়ন্স ট্রফিতে আম্পায়ার হিসেবে থাকছেন বাংলাদেশি সৈকত 

০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৪২ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৪:০৮ PM
শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত

শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত © সংগৃহীত

দীর্ঘ ২৮ বছর পর পাকিস্তানের মাঠে হতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বৈশ্বিক কোনো টুর্নামেন্ট। সর্বশেষ ১৯৯৬ সালের ওয়ানডে বিশ্বকাপে ভারত ও শ্রীলঙ্কার সঙ্গে সহ-আয়োজক ছিল পাকিস্তান। সব কিছু ঠিক থাকলে ১৯ ফেব্রুয়ারি মাঠে গড়াবে চ্যাম্পিয়ন্স ট্রফি। ৯ মার্চ ফাইনালের মধ্য দিয়ে আসরের পর্দা নামবে। আট দলের এই ওয়ানডে টুর্নামেন্টের ম্যাচ পরিচালনার জন্য আম্পায়ারদের তালিকা প্রকাশ করেছে আইসিসি। ১৫ জনের সেই তালিকায় রয়েছেন বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত।

পাকিস্তান ও দুবাইয়ে অনুষ্ঠেয় চ্যাম্পিয়নস ট্রফির জন্য সৈকতসহ ১২ জন আম্পায়ারের নাম প্রকাশ করেছে আইসিসি। বিশ্বকাপসহ আন্তর্জাতিক ম্যাচে নিয়মিতভাবেই আম্পায়ারের দায়িত্ব পালন করছেন সৈকত। নিজের আম্পায়ারিং ক্যারিয়ারে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস ট্রফিতে দায়িত্ব পালন করতে যাচ্ছেন সৈকত।

২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে দায়িত্ব পালন করা একমাত্র আম্পায়ার হিসেবে এই টুর্নামেন্টেও থাকছেন রিচার্ড ক্যাটেলবরো। ম্যাচ রেফারি হিসেবে থাকছেন তিনজন।

আরও পড়ুন: শুধু ফাইনালের জন্য কাকে উড়িয়ে আনল ফরচুন বরিশাল?

আইসিসির আম্পায়ার ও ম্যাচ রেফারি বিষয়ক সিনিয়র ম্যানেজার শন ইজি বলছেন, আমরা চ্যাম্পিয়নস ট্রফির এবারের আসরের জন্য সেরা আম্পায়ারদেরই বেছে নিয়েছি। তারা দারুণভাবে টুর্নামেন্টের সবকিছু সামলাবে, এটাই আশা করছি। তাদের স্মরণীয় একটা টুর্নামেন্ট কাটুক, এমনটাই প্রত্যাশা।’

আম্পায়ারের তালিকা
কুমার ধর্মসেনা, ক্রিস গ্যাফেনি, মাইকেল গফ, আদ্রিয়ান হোল্ডস্টক, রিচার্ড ইলিংওর্থ, রিচার্ড ক্যাটেলবরো, আহসান রেজা, পল রাইফেল, শরফুদ্দৌলা সৈকত, রডনি টাকার, অ্যালেক্স ওয়ার্ফ ও জোয়েল উইলসন।

ম্যাচ রেফারির তালিকা
ডেভিড বুন, রঞ্জন মাডুগালে ও অ্যান্ড্রু পাইক্রফট।

ট্যাগ: ক্রিকেট
বাংলাদেশের শিক্ষা সংস্কার: সমস্যা ও সম্ভাবনা
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
জ্বর হলেই অন্তঃসত্ত্বা নারীদের চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়ে সিফাত আব্দুল্লাহকে আদা…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ অ্যালামনাই রিইউনিয়ন ২০২৬ অনুষ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
কথা কাটাকাটির জেরে নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দুই গ্রুপে…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
‘বিদ্যুৎ বিল দিয়েই টাকা শেষ—ভাড়াটিয়া থেকে ধার করে কলেজে যাও…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬