শুধু ফাইনালের জন্য কাকে উড়িয়ে আনল ফরচুন বরিশাল?

০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:০৬ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৪:১০ PM
জিমি নিশাম

জিমি নিশাম © সংগৃহীত

টানা দ্বিতীয়বার বিপিএলের শিরোপা জিততে ফরচুন বরিশাল আছে এক পা দূরে। মিরপুরে গত রাতে প্রথম কোয়ালিফায়ারে চিটাগং কিংসকে ৯ উইকেটে হারিয়ে সরাসরি ফাইনালে উঠল তামিম ইকবালের বরিশাল। শুধু শিরোপা নির্ধারণী ম্যাচটি খেলাতে সুদূর নিউজিল্যান্ড থেকে তারকা ক্রিকেটারকে নিয়ে এলেন তামিমরা।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ফাইনাল খেলতে ঢাকায় এসেছেন নিউজিল্যান্ডের তারকা অলরাউন্ডার জিমি নিশাম। ফরচুন বরিশাল নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে নিশামের নিউজিল্যান্ড, বরিশাল দুই দলের জার্সি পরিহিত ছবি পোস্ট করেছে। ফ্র্যাঞ্চাইজিটি ক্যাপশনে লিখেছে, ‘জিমি এসে গেছেন। শুক্রবারের ফাইনালের আগে জিমি নিশাম ঢাকায় পা রেখেছেন।’ বরিশাল হ্যাশট্যাগ দিয়েছে সাউদার্ন আর্মি।

বরিশাল ফাইনালে কাকে পাচ্ছে, সেটা জানা যাবে আগামীকাল। মিরপুরে দ্বিতীয় কোয়ালিফায়ারে আগামীকাল মুখোমুখি হচ্ছে চিটাগং কিংস ও খুলনা টাইগার্স। এই ম্যাচের জয়ী দল শুক্রবার সন্ধ্যায় বিপিএলের শিরোপা নির্ধারণী ম্যাচে তামিমদের বিপক্ষে খেলবে। এর আগে ৩১ জানুয়ারি নিউজিল্যান্ডের আরেক ক্রিকেটার অ্যাডাম মিলনেকে নেওয়ার কথা ফেসবুকে জানিয়েছিল বরিশাল। বিপিএল ক্যারিয়ারেরই অভিষেক হয়ে যাওয়ার কথা ছিল তাঁর। তবে মিলনে এখনো কোনো ম্যাচ পাননি বিপিএলে। মিলনে, নিশাম দুই কিউই ক্রিকেটারকে ফাইনালে হয়তো দেখা যেতে পারে।

শেষ ভাগে এসে বিদেশি ক্রিকেটারকে দলে ভেড়ানো বিপিএলে নতুন কিছু নয়। ২০২৪ বিপিএলে ফরচুন বরিশাল প্লে-অফ অংশে নিয়েছিল ডেভিড মিলারকে। সেবার এলিমিনেটর, দ্বিতীয় কোয়ালিফায়ার, ফাইনাল এই তিন ম্যাচ খেলেছিলেন মিলার। কুমিল্লা ভিক্টোরিয়ানসকে হারিয়ে বিপিএল ইতিহাসে প্রথম শিরোপার স্বাদ গতবারই পায় বরিশাল। জয়সূচক রানটা মিলারের ব্যাট থেকেই এসেছিল।

ট্যাগ: ক্রিকেট
৩ যুগেও এমপিওভুক্ত মাদ্রাসাটির নেই কোনো ভবন, আকাশে মেঘ জমলে…
  • ১৩ মে ২০২৬
কোরবানি আসছে, কত তারিখের মধ্যে চুল-দাড়ি কাটতে হবে?
  • ১৩ মে ২০২৬
সারজিস আলমকে খোলা চিঠি লিখলেন নীলা ইসরাফিল
  • ১৩ মে ২০২৬
তিন কারণে আটকা ৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি
  • ১৩ মে ২০২৬
চলমান শাটডাউনে পরীক্ষা অনিশ্চয়তায় শিক্ষার্থীরা, সেশনজটের শ…
  • ১৩ মে ২০২৬
সাংস্কৃতিক অনুষ্ঠানে ফাঁকা অডিটোরিয়াম, ‘একাডেমিক ব্যবস্থা’র…
  • ১৩ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9