এনামুল হক বিজয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

০১ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৩ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:০৭ AM
এনামুল হক বিজয়

এনামুল হক বিজয় © সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের স্পট ফিক্সিং নিয়ে হচ্ছে নানা কানাঘুষা। ইতোমধ্যে তদন্তে নেমেছে বিসিবির দুর্নীতি দমন বিভাগ। সন্দেহের তালিকায় আছেন যে কজন ক্রিকেটার, তাদের একজন দুর্বার রাজশাহীর ব্যাটার এনামুল হক বিজয়। এ কারণে তার দেশত্যাগে দেওয়া হয়েছে নিষেধাজ্ঞাও।

২০২৫ বিপিএল নিয়ে আলোচনা-সমালোচনার শেষ নেই। পারিশ্রমিক ইস্যুতে এত বদনাম রটেনি আর কোনো আসরে। তার উপর স্পট ফিক্সিং নিয়েও উঠেছে অভিযোগ। সন্দেহের তালিকায় থাকা একাধিক ক্রিকেটারের মধ্যে আছেন শুরুর দিকে রাজশাহীকে নেতৃত্ব দেওয়া এনামুল হক বিজয়।

তাকে নিয়ে চলছে তদন্ত। অভিযোগ প্রমাণিত হলে বড় শাস্তির মুখোমুখি হবেন তিনি। তার আগে দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এ ক্রিকেটারকে।
 
বিসিবির দুর্নীতি দমন বিভাগের পক্ষ থেকে সরকারের সংশ্লিষ্ট সংস্থাকে অনুরোধ জানানো হয়েছে তাকে যেন দেশ ছাড়তে না দেওয়া হয়।

আরও পড়ুন: নেইমারকে বরণ করে নিল সান্তোস

এ ব‍্যাপারে সংশ্লিষ্ট বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন যে ‘এনামুল হকের ব‍্যাপারে ইমিগ্রেশন বিভাগকে একটি নির্দেশনা দেওয়া হয়েছে। সে মতে ব‍্যবস্থা গ্রহণও করা হয়েছে।’

দুর্নীতি দমন বিভাগের তদন্তে দোষী প্রমাণিত না হলে তুলে নেওয়া হবে বিজয়কে দেওয়া নিষেধাজ্ঞা।
 
বিপিএলের চলতি আসরে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক বিজয়। ১২ ম্যাচে ৩৯.২০ গড়ে ৩৯২ রান করেছেন তিনি। যেখানে দুই ফিফটির সঙ্গে আছে একটি সেঞ্চুরির ইনিংস।
 
এদিকে শুধু বিজয়-ই নন, রাজশাহীর একাধিক ক্রিকেটারকে ঘিরে স্পট ফিক্সিংয়ের অভিযোগ আছে। এর বাইরে আরও তিন দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের ওপর নজরদারি করছে দুর্নীতি দমন বিভাগ।

ট্যাগ: ক্রিকেট
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন ২৯ …
  • ০৬ অক্টোবর ২০২৬
শাহবাগ থানায় ঢাবি সাংবাদিকদের ওপর হামলা, ছাত্রদলের ৫ নেতাকর…
  • ০৬ অক্টোবর ২০২৬
আট মাস পর উৎপাদনে ফিরল যমুনা সার কারখানা
  • ০৬ অক্টোবর ২০২৬
ইনচার্জ নিয়োগে বিজ্ঞপ্তি যমুনা গ্রুপে, আবেদন ৩১ অক্টোবর পর্…
  • ০৬ অক্টোবর ২০২৬
মেসির যে ৪ রেকর্ড ভাঙা প্রায় অসম্ভব
  • ০৬ অক্টোবর ২০২৬
ডেঙ্গু কোনো মশার সমস্যা নয়, সিস্টেমের সমস্যা
  • ০৬ অক্টোবর ২০২৬