বাংলাদেশে ফিরলেন কিংবদন্তি স্পিনার মুশতাক, যোগ দিলেন টাইগার শিবিরে

১৯ অক্টোবর ২০২৪, ০৩:০৫ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:১৬ AM
পাকিস্তানের সাবেক কিংবদন্তি স্পিনার মুশতাক আহমেদ

পাকিস্তানের সাবেক কিংবদন্তি স্পিনার মুশতাক আহমেদ © সংগৃহীত

বাংলাদেশে ফিরলেন পাকিস্তানের সাবেক কিংবদন্তি স্পিনার মুশতাক আহমেদ, যোগ দিয়েছেন টাইগার শিবিরে। এর আগে তিনি ভারত সফরে বাংলাদেশ দলের সঙ্গে ছিলেন না। তবে ঘরের মাঠে আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে আবারও বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়েছেন এই স্পিন বোলিং কোচ। 

মিরপুর টেস্ট দিয়ে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজ শুরু হবে ২১ অক্টোবর। তার আগে শুক্রবার রাতে ঢাকায় আসেন মুশতাক, পরবর্তীতে আজ শনিবার (১৯ অক্টোবর) যোগ দিয়েছেন বাংলাদেশ দলের অনুশীলনে।

মিরপুর শের-ই বাংলার মাঠে বোলারদের পাশাপাশি ব্যাটারদের নিয়েও কাজ করতে দেখা গেছে তাকে। বাংলাদেশের নতুন প্রধান কোচ ফিল সিমন্সের সঙ্গেও প্রাথমিক আলাপ ও আড্ডারত দেখা যায় মুশতাককে। তবে নতুন করে এই স্পিন কোচের সঙ্গে চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি বিসিবি।

আরও পড়ুন: বাংলাদেশের নতুন স্পিন কোচ পাকিস্তানের মুশতাক আহমেদ

এ বছরের এপ্রিলে বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচের দায়িত্ব পান মুশতাক আহমেদ। এরপর পাকিস্তানে অনুষ্ঠিত সর্বশেষ টেস্ট সিরিজ পর্যন্ত তিনি টাইগার স্পিনারদের কোচিং করিয়েছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে তার অধীনেই স্পিনাররা ভালো পারফরম্যান্স করেছেন। এর ফলে বাংলাদেশে বেশ গ্রহণযোগ্যতা তৈরি হয় এই কিংবদন্তি স্পিনারের। 

জানা গেছে, পাকিস্তান সিরিজে মুশতাক কাজ করেছিলেন দিনভিত্তিক চুক্তিতে। পরে চুক্তির মেয়াদ ফুরিয়ে যাওয়ায় ভারত সফরে তাকে দেখা যায়নি। তবে বিসিবির সঙ্গে তখনই কথা ছিল অন্য কমিটমেন্টের ফাঁকে সময় পেলে বাংলাদেশ দলের সঙ্গে কাজ করবেন তিনি। এমনকি বাংলাদেশের সঙ্গে দীর্ঘ সময়ের জন্যও চুক্তির ইচ্ছা রয়েছে সাবেক এই লেগস্পিন গ্রেটের।

গতকাল বিয়ে করেছেন, আজকেই রাজপথে চাকসু ভিপি
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সারা দেশে টানা পাঁচদিন বৃষ্টির আভাস
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনে ৩ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ভিডিও কলে পরিবারের সঙ্গে কথা বলার সুযোগ পাবেন কয়েদিরা
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
স্কুলশিক্ষককে এলোপাতাড়ি ছুরিকাঘাতের অভিযোগ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬