গতকাল বিয়ে করেছেন, আজকেই রাজপথে চাকসু ভিপি

০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ PM , আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ PM
ইব্রাহিম হোসেন রনি ও তার ফেসবুক পোস্ট

ইব্রাহিম হোসেন রনি ও তার ফেসবুক পোস্ট © সংগৃহীত

গতকাল শুক্রবার বিয়ের পিঁড়িতে বসেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) ভিপি ইব্রাহিম হোসেন রনি। তবে হাতে বিয়ের মেহেদীর রং মুছতে না মুছতেই রাজপথের আন্দোলনে শামিল হওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। 

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টায় এক ফেসবুক স্ট্যাটাসের তিনি বিষয়টি জানান। ওই স্ট্যাটাসে চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি লিখেন, ‘ঢাকা—চট্টগ্রাম লংমার্চ। বিকেল ৫:০০টায় লালদিঘি ময়দানে থাকবো ইনশাআল্লাহ।’

জানা গেছে, আজ শনিবার ১১-দলীয় ঐক্য ৬ দফা দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লংমার্চসহ তিন মাসব্যাপী নতুন ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম নগরীর লালদীঘি ময়দানে মিছিলে শামিল হওয়ার ঘোষণা দেন তিনি।

চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি বেলা দুপুর ১২টায় মুঠোফোনে দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘এই লংমার্চ কেবল একটি কর্মসূচি নয়, বরং জনগণের ন্যায্য দাবি ও প্রত্যাশার প্রতি আমাদের দায়িত্ববোধের বহিঃপ্রকাশ। গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকটের স্থায়ী সমাধান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণের অবসানসহ ছয় দফা দাবি আদায়ে আমরা ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমেছি।’

ভিপি ইব্রাহিম রনি আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি, জনগণের অধিকার ও আকাঙ্ক্ষার প্রশ্নে কোনো আপসের সুযোগ নেই। এই লংমার্চের মধ্য দিয়ে আমরা সংশ্লিষ্টদের কাছে স্পষ্ট বার্তা দিতে চাই, জনগণের ন্যায্য দাবি উপেক্ষা করে কোনো রাষ্ট্রব্যবস্থা টেকসই হতে পারে না।’

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কিশোর অপরাধ দমনে আড্ডা থেকে ৩১ কিশোর আটক, মুচলেকায় ছাড়
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
দুর্বৃত্তদের আগুনে পুড়ল নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের কাশবন
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নারী কর্মচারী-শিক্ষার্থীকে কুপ্রস্তাবের অভিযোগ প্রধান শিক্ষ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কিশোর অপরাধ দমন অভিযানে লক্ষ্মীপুরে আটক ১৮২
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নবম পে স্কেলের পে-ফিক্সেশন সুষ্ঠুভাবে করতে অনলাইন প্রশিক্ষণ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬