সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা

০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮ PM
 সিসিক নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা

সিসিক নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা © সংগৃহীত

আসন্ন সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মহানগর জামায়াতের নায়েবে আমির ড. নূরুল ইসলাম বাবুলকে দলটির মেয়র প্রার্থী করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) নগরীর মদিনা মার্কেট এলাকার একটি মিলনায়তনে দলটির কেন্দ্রীয় নায়েবে আমির ও সংসদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম তার নাম ঘোষণা করেন।

সিলেট মহানগর জামায়াতের থানা মজলিসে শুরা ও কর্মপরিষদ সদস্যদের দুদিনব্যাপী শিক্ষা শিবিরের সমাপনী অনুষ্ঠানে কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে ড. নূরুল ইসলাম বাবুলের প্রার্থিতা ঘোষণা করা হয়। একই সঙ্গে তার পক্ষে নির্বাচনী কার্যক্রম চালাতে সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়।

প্রার্থিতা ঘোষণার সময় এ টি এম আজহারুল ইসলাম বলেন, নগরবাসীর নাগরিক অধিকার ফিরিয়ে দেওয়া এবং সিলেট সিটিকে ইনসাফভিত্তিক, আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য মডেল নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই ড. নূরুল ইসলাম বাবুলকে প্রার্থী করা হয়েছে।

তিনি বলেন, জনপ্রতিনিধি শুধু উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেন না; জনগণের অধিকার, নাগরিক সেবা, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করাও তার দায়িত্ব। তাই জনপ্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে সততা, মেধা, যোগ্যতা, দক্ষতা, নৈতিক চরিত্র ও জনগণের প্রতি দায়বদ্ধতাকে গুরুত্ব দিতে হবে।

এ সময় তিনি ড. নূরুল ইসলাম বাবুলকে সততা ও যোগ্যতার প্রতীক হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে নগরীর প্রতিটি ওয়ার্ড, পাড়া-মহল্লা ও পরিবারের কাছে দলের প্রার্থী এবং তার পরিকল্পনার বার্তা পৌঁছে দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে এবং মহানগর সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় শিক্ষা শিবিরে আরও বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমান, সিলেট অঞ্চল টিম সদস্য হাফিজ আব্দুল হাই হারুন, মহানগর নায়েবে আমির হাফিজ মিফতাহুদ্দীন, ড. নূরুল ইসলাম বাবুল এবং জেলা জামায়াত নেতা ও সাবেক দক্ষিণ সুরমা উপজেলা চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ।

ঢাকায় মনোরেল করিডোর উন্নয়নে প্রাক-সম্ভাব্যতা সমীক্ষার চুক্তি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
‘ছাত্রলীগ-যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’—বিএনপির মিছিল…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
যারাই জড়িত হোক, আইনের আওতায় আসবেন—সালমানের স্টুডিও ভাঙচুর ই…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশে নভেম্বর পর্যন্ত এলএনজি পাঠাতে পারবে না কাতার
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
৪৩ জনকে চাকরি দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তর
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
গ্যাসের বাজারে নজর, দাম বাড়ালে কঠোর ব্যবস্থা: জাহেদ উর রহমান
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬