বিপিএলে সাকিব আল হাসান কি খেলতে পারবেন? 

১৪ অক্টোবর ২০২৪, ০৯:৫৮ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
সাকিব আল হাসান

সাকিব আল হাসান © টিডিসি ফটো

চলতি বছরের ডিসেম্বরে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসর। এবারের টুর্নামেন্টে সরাসরি চুক্তিতে সাকিব আল হাসানকে দলে ভিড়িয়েছে চিটাগং কিংস। তবে বিশ্বের অন্যতম সেরা এই অল-রাউন্ডারের বিরুদ্ধে মামলা থাকায় তার খেলা নিয়ে জনমনে তৈরি হয়েছে ধোঁয়াশা। যদিও বিষয়টি নিয়ে ইতোমধ্যেই স্পষ্ট জবাব দিয়েছেন ফ্র্যাঞ্চাইজিটির মালিক সামির কাদের চৌধুরী।
 
তিনি বলেন, সাকিবের খেলার বিষয়ে কোনো সমস্যা হবে না বলে আশাবাদী। প্রায় দশ বছর পর ফ্র্যাঞ্চাজিটি বিপিএলে ফিরে এসেছে। এরপর সরাসরি চুক্তিতেই তারা দলে ভেড়ায় সাকিবকে। এ ছাড়া বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটারকেও আগেভাগে কিনে নিয়েছে চট্টগ্রাম। আজ দেশি-বিদেশি মিলিয়ে সেই তালিকায় আরও শক্তি বাড়িয়েছে।

আরও পড়ুন: বিপিএলে সবচেয়ে বেশি টাকা ঢালছে কোন দল?

বিপিএলে সাকিবের খেলার বিষয়ে চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির মালিক সামির কাদের বলেন, ‘আমরা সাকিবের ব্যাপারে ক্লিয়ারেন্স পেয়েছি। যখন ক্লিয়ারেন্স পেয়েছি যে সে খেলতে পারবে বাংলাদেশে, তখন আমরা চুক্তি করেছি। এ ছাড়া আমরা রংপুরের (সাকিবের গত আসরের দল) সঙ্গেও আলাপ করেছি যে, সাকিবের সঙ্গে তাদের কোনো চুক্তির ঝামেলা আছে কি না। সেখান থেকেও আমরা ক্লিয়ারেন্স পেয়েই চুক্তি করেছি। আশা করি তার খেলা নিয়ে সমস্যা হবে না।’

জানা গেছে, বর্তমানে সাকিব যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে অবস্থান করছেন। নিলামেও তিনি উপস্থিত থাকতে পারেননি। তবে দূর থেকে চট্টগ্রামের দল গঠনে সহায়তা করেছেন এই তারকা ক্রিকেটার।

বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু, লাশ গুমের চেষ্টাকারী প্রধান…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ডাকটিকিটে মহানায়ক উত্তম, জন্মশতবর্ষে স্মৃতির ঝাঁপি খুললেন ম…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলের গেজেট ১০ সেপ্টেম্বর?
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আ…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
প্রযুক্তিকে ব্যবহার করবে, প্রযুক্তি যেন তোমাদের ব্যবহার না …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সারের দাবিতে ঝিনাইদহে সড়ক অবরোধ করে কৃষকদের বিক্ষোভ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬