টেস্ট ক্রিকেটে লজ্জার রেকর্ড গড়ল পাকিস্তান

১১ অক্টোবর ২০২৪, ০২:০২ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
টেস্টে ক্রিকেটে 
লজ্জার ইতিহাস লিখল পাকিস্তান

টেস্টে ক্রিকেটে লজ্জার ইতিহাস লিখল পাকিস্তান © সংগৃহীত

টেস্টে ক্রিকেটে নতুন ইতিহাস লিখল পাকিস্তান। গর্বের নয়, লজ্জার ইতিহাস। মুলতান টেস্টে ইংল্যান্ডের কাছে ইনিংস ব্যবধানে হেরে অস্বস্তিকর এক রেকর্ডের সাক্ষী হলো পাকিস্তান। টেস্ট ক্রিকেটের ১৪৭ বছরের ইতিহাসে এই প্রথম কোনো দল প্রথম ইনিংসে ৫০০+ রান করেও ইনিংস ব্যবধানে হারল।

মুলতানে প্রথম ইনিংসে ৫৫৬ রান করে পাকিস্তান। জবাবে ৭ উইকেটে ৮২৩ রান তুলে ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। এতে ২৬৭ রানের লিড পায় ইংলিশরা। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ২২০ রানে অলআউট হয়ে গেছে পাকিস্তান। এতে ইনিংস ও ৪৭ রানের জয় পেয়েছে ইংল্যান্ড।

এশিয়ার দলের বিপক্ষে এ নিয়ে দ্বিতীয়বারের মতো ইনিংস ব্যবধানে জিতল ইংল্যান্ড। এর আগে ১৯৭৬ সালে ভারতকে ইনিংস ব্যবধানে হারিয়েছিল ইংলিশরা।

মুলতানে পাকিস্তান টেস্ট ক্রিকেটের লজ্জাজনক হারের রেকর্ড করতে যাচ্ছে, তা অনুমান করা গেছে চতুর্থ দিনেই। ৮২ রানে ৬ উইকেট হারানোর পর মনে হয়েছে, এই টেস্ট পঞ্চম দিনেও গড়াবে না। যদিও সালমান আলি আগা ও আমের জামালের শতরানের জুটিতে সেটি হয়নি। কঠিন লড়াই করেও ইনিংস ব্যবধানে হার এড়াতে পারেনি জুটি। বিপরীতে শুধু জয়ের অপেক্ষা বেড়েছে ইংল্যান্ডের।

আর পড়ুন: ভারতের কাছে জেতা ম্যাচ হেরে প্রমাণ করল পাকিস্তান ‘আনপ্রেডিক্টেবল’

শুক্রবার পঞ্চম দিনের বাকি উইকেট নিতে দেরি হয়নি ইংল্যান্ডের। জ্যাক লিচের ঘূর্ণিতে প্রথম সেশনেই এলবিডব্লিউর ফাঁদে পড়েন সালমান আগা। ৮৪ বলে ৬৩ রান করেন সালমান। এরপর ১০ রান করা শাহিন শাহ আফ্রিদিকেও নিজের হাতের ক্যাচ বানান লিচ। ইংলিশ স্পিনারের বলে স্টাম্পড হন নাসিম শাহ (৬ বলে ৩)। অসুস্থ থাকার কারণে মাঠে নামতে পারেননি আবরার আহমেদ।

ট্যাগ: ক্রিকেট
মার্কিন ‘জলদস্যুতার’ জেরে হরমুজ প্রণালি ফের বন্ধ: তেহরান
  • ১৮ এপ্রিল ২০২৬
‘মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে’
  • ১৮ এপ্রিল ২০২৬
পার্ট-টাইম চাকরির সুযোগ সুলতান’স ডাইনে, পদ ২০, নিয়োগ ঢাকার …
  • ১৮ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষা থেকে উঠে যাচ্ছে ‘সাইলেন্ট এক্সপেল’
  • ১৮ এপ্রিল ২০২৬
ফরিদপুরে ইয়াবা-গাঁজাসহ আটক ৬
  • ১৮ এপ্রিল ২০২৬
পল্লী বিদ্যুতায়ন বোর্ডে চাকরি, আবেদন শেষ ৪ মে
  • ১৮ এপ্রিল ২০২৬