চট্টগ্রামে তৃতীয় লিঙ্গের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬

০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ PM
তৃতীয় লিঙ্গের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের একটি মুহূর্ত

তৃতীয় লিঙ্গের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের একটি মুহূর্ত © সংগৃহীত

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তৃতীয় লিঙ্গের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে দোহাজারী পৌরসভার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের জাসিম কনভেনশন হলের সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন পারভীন (২১), আনিস (১৯), রোজিনা (২৪), জামাল (২২), কমলী (৩৪), মুক্তা (২৮) ও পেঁচানি (২৮)। তারা চন্দনাইশ ও সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

মূলত চন্দনাইশ উপজেলার ছৈয়দাবাদের তৃতীয় লিঙ্গের জরিনা (৫২) ও সাতকানিয়া উপজেলার বাজালিয়ার মৌসুমী হামিদ (৩২) গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

তৃতীয় লিঙ্গের জরিনা অভিযোগ করে বলেন, ‘আমরা একটি বিবাহ অনুষ্ঠান থেকে বকশিস নিয়ে ফেরার পথে মৌসুমী তার দলবল নিয়ে আমাদের উপর অতর্কিত হামলা চালায়। এতে আমাদের সিএনজিচালিত অটোরিকশা চালকসহ ৪ জন আহত হয়েছেন। এ ছাড়াও তারা আমাদের মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিয়েছে। এ ঘটনায় ইতোমধ্যে আমরা থানায় অভিযোগ দায়ের করেছি।’

এদিকে মৌসুমী হামিদের বলেন, ‘তারা কিছু রোহিঙ্গাদের তৃতীয় লিঙ্গ সাজিয়ে চাঁদাবাজি করছেন। প্রতিবাদ করায় তারা কমলী, মুক্তা ও পেঁচানিকে বেধড়ক মারধর করেছেন। তারা বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তবে ওই সময় আমি সেখানে ছিলাম না। এ ঘটনায় আমরা থানায় অভিযোগ দায়েরের পাশাপাশি সংবাদ সম্মেলন করব।’

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার বলেন, অভিযোগ পেলে তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নতুন অনুষদ প্রতিষ্ঠার দাবি
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ভিভো বাংলাদেশ, আবেদন ৩০ সেপ্টেম্বর …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে যুবকের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় জিপিএ-৫ পাওয়া ৬০০ শিক্ষার্থীকে সংবর্ধনা
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
রাতেও অপারেশন থিয়েটার চালু রাখার পরিকল্পনা বিএমইউর
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬