আয়ারল্যান্ডের কাছে হারল দক্ষিণ আফ্রিকা

০৮ অক্টোবর ২০২৪, ১০:২২ AM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:৫৩ AM
উইকেট পাওয়ার পর আয়ারল্যান্ডের খেলোয়াড়দের উদযাপন

উইকেট পাওয়ার পর আয়ারল্যান্ডের খেলোয়াড়দের উদযাপন © সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খোয়ানোর পর এবার আয়ারল্যান্ডের কাছেও হারল দক্ষিণ আফ্রিকা। এবার অবশ্য তিন ম্যাচ সিরিজ এক ম্যাচ বাকি থাকতেই জিতে নিয়েছিল প্রোটিয়ারা।

তবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে তাদের ৬৯ রানে হারিয়ে হোয়াইটওয়াশ বাঁচিয়েছে আয়ারল্যান্ড। এটি আইরিশদের দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয়বারের মতো ওয়ানডে জয়।

আবুধাবিতে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ২৮৪ রান করে আয়ারল্যান্ড। অধিনায়ক পল স্টার্লিং ৯২ বলে ৮ চার আর ৩ ছক্কায় খেলেন ৮৮ রানের ইনিংস।

আরেক ওপেনার অ্যান্ডি বালবির্নি ৭৩ বলে ৪৫, ওয়ান ডাউন কুর্তিস ক্যাম্ফার ৩৬ বলে করেন ৩৪ রান। ৪৮ বলে ৪ বাউন্ডারি আর এক ছক্কায় ৬০ রানের ঝোড়ো ইনিংস খেলেন হ্যারি টেক্টর।

দক্ষিণ আফ্রিকার লিজাড উইলিয়ামস ৫৬ রানে নেন ৪টি উইকেট।

আর পড়ুন: আলাভেসকে হারিয়ে রিয়ালের সঙ্গে ব্যবধান বাড়াল বার্সা

৬ নম্বরে নামা জেসন স্মিথ বলতে গেলে একাই লড়াই চালিয়ে গেছেন। ২০৯ রানের মাথায় নবম ব্যাটসম্যান হিসেবে তিনি ফেরার পর সব আশা ভরসা শেষ হয়ে যায় দক্ষিণ আফ্রিকার। স্মিথ ৯৩ বলে ৯ চার আর ৪ ছক্কায় আউট হন ৯১ রানে। এছাড়া কাইল ভেরেন ৩৮ ও ফেহলোখায়ো করেন ২৩ রান।

আয়ারল্যান্ডের গ্রাহাম হুমে ও ক্রেইগ ইয়ং ৩টি করে উইকেট নেন।

ট্যাগ: ক্রিকেট
বিতর্ক পেছনে ফেলে বিপিএলকে ব্র্যান্ড হিসেবে দেখতে চান বাশার
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে তৃতীয় লিঙ্গের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পেশাগত দক্ষতা বৃদ্ধিতে শিক্ষকদের বিএড-এমএড করার আহ্বান জাতী…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি সংস্কৃতিরও একটি ঐতিহ্য: …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আইসিডিডিআরবি 
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু, লাশ গুমের চেষ্টাকারী প্রধান…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬