দেশে ফিরবেন সাকিব কবে জানাল বিসিবি

২৪ সেপ্টেম্বর ২০২৪, ১০:২১ AM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১১:৫৭ AM
সাকিব আল হাসান

সাকিব আল হাসান © সংগৃহীত

ছাত্রজনতার অভ্যূথানে সরকার পতনের পর আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের নামে হত্যা মামলা দায়ের করা হয়েছে। যার ফলে তার দেশে ফেরা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। লম্বা সময় ধরে দেশের বাইরে থেকেই জাতীয় দলের জার্সিতে খেলছেন এই ক্রিকেটার। সামনে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজ, এবার কি করবেন সাকিব?

এ নিয়ে গত সোমবার (২৩ সেপ্টেম্বর) গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বিসিবির ক্রিকেট অপারেশন্স ইনচার্জ শাহরিয়ার নাফিস। সাকিবের জন্য আপাতত বিদেশের চেয়ে দেশে খেলাটাই কঠিন মনে হচ্ছে  বলে মন্তব্য করেন তিনি।

অবশ্য জানা যায়, বিসিবিকে অন্তর্বর্তীকালীন সরকার থেকে আশ্বস্ত করা হয়েছে- অভিযুক্ত না হলে সাকিবকে হেনস্তা করা হবে না। ফলে দক্ষিণ আফ্রিকা সিরিজেও খেলার কথা সাকিবের, এমনটাই জানিয়েছেন বিসিবি ক্রিকেট অপারেশনস ইনচার্জ শাহরিয়ার নাফীস।

শাহরিয়ার নাফীস বলেন, ‘মাননীয় প্রধান উপদেষ্টা, আইন উপদেষ্টা ও ক্রীড়া উপদেষ্টা খুব স্পষ্টভাবে বলেছেন বাংলাদেশ সরকার থেকে যে ক্লিয়ার ম্যাসেজটা আছে- যে মামলাগুলো হয়েছে এ ব্যাপারে কাউকে অন্যায়ভাবে হেনস্থা করা হবে না। আমরা মনে করি, সাকিবের ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার তাদের অবস্থান সুস্পষ্টভাবে ব্যক্ত করেছেন। ইঞ্জুরি ও সিলেকশনজনিত ইস্যু না থাকলে এখন পর্যন্ত সাকিবের হোম সিরিজ না খেলার কোনো কারণ আমি দেখছি না।’

আরও পড়ুন: বাংলাদেশ-ভারত টেস্টে বিরল রেকর্ড

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস, আইন উপদেষ্টা আসিফ নজরুল ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে বিসিবির আলাপচারিতায় সাকিবের পক্ষে থাকার আশ্বাস জানিয়ে নাফীস: বলেন, ‘উপদেষ্টাগণ তাদের এবং সরকারের মনোভাব সুস্পষ্টভাবে ব্যক্ত করেছেন। আমি কোনো সংশয় দেখছি না।’

ট্যাগ: ক্রিকেট
বিলপাড়ের কৃষকদের নিয়ে গবেষণা স্থান পেল আন্তর্জাতিক জার্নালে…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বাংলা উইকিপিডিয়ায় শীর্ষ পঠিত ২০ তালিকায় ২ মন্ত্রী, আছেন রাষ…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির এমপি সারওয়ারের ভাইকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
এসএসসির খাতা পুনঃমূল্যায়নের ফল প্রকাশ পেছাচ্ছে?
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বাবর আজমই কি পিসিবির পরবর্তী টার্গেট?
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বুয়েটের ভর্তি পরীক্ষা কবে, চূড়ান্ত সভা কাল
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬