বুয়েটের ভর্তি পরীক্ষা কবে, চূড়ান্ত সভা কাল

০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ PM , আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ PM
বুয়েটের লোগো

বুয়েটের লোগো © টিডিসি সম্পাদিত

ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ দেশের অন্তত ১০টি বিশ্ববিদ্যালয় ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে। তবে বরাবরই ভর্তি পরীক্ষা তুলনামূলক আগে নেওয়ার নজির থাকা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভর্তি পরীক্ষার সময়সূচি এখনও নির্ধারণ করা হয়নি।

বুয়েটের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে আগামীকাল রবিবার (৬ সেপ্টেম্বর) বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হবে।

আরও পড়ুন: ঢাবিসহ ১০ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, জেনে নিন একনজরে

বুয়েট ভর্তি কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. মো. কামরুল হাসান আজ শনিবার (৫  সেপ্টেম্বর) দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা কবে হবে তা আমরা এখনও তারিখ নির্ধারণ করিনি। তবে আগামীকাল রবিবার আমরা বসে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’

এর আগে বুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক ড. নায়েব মো. গোলাম জাকারিয়া। তিনি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘ভর্তি পরীক্ষায় নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় এ বিষয়ে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে।’

‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬
২১০ শিশুকে বিনামূল্যে খাতনা, অসুস্থ ৫০
  • ০৬ অক্টোবর ২০২৬
বাংলাদেশেই উৎপাদন হবে টয়োটা গাড়ি, কারখানা স্থাপন নিয়ে প্রধা…
  • ০৬ অক্টোবর ২০২৬
ইন্টার্নশিপ করুন সড়ক ও জনপথ অধিদপ্তরে, থাকছে মাসিক ভাতা ও স…
  • ০৬ অক্টোবর ২০২৬