বত্রিশেও দুর্বার আমিরের নতুন রেকর্ড

২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১৯ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১১:৫৭ AM
মোহাম্মদ আমির

মোহাম্মদ আমির © সংগৃহীত

ক্রিকেট মাঠে রেকর্ডের পর রেকর্ড গড়েই চলেছেন পাকিস্তানের তারকা পেসার মোহাম্মদ আমির। বয়স ৩২ বয়সে এবার টি-টোয়েন্টি ক্রিকেটে ৩৫০ উইকেটের মাইলফলক ছুঁয়ে নতুন এক ক্লাবে প্রবেশ করলেন তিনি।

এতদিন পাকিস্তানের পক্ষে ৩৫০ বা তার বেশি টি-টোয়েন্টি উইকেটের মালিক ছিলেন কেবল দুজন। তারা হলেন ওয়াহাব রিয়াজ ও সোহেল তানভির। ৩৪৮ ম্যাচে ৪১৩ উইকেট নিয়ে পাকিস্তানের পক্ষে কুড়ি ওভারের ক্রিকেটে সর্বোচ্চ উইকেটশিকারি রিয়াজ।

অন্যদিকে ৩৮৮ ম্যাচে ৩৮৯ উইকেট আছে সোহেলের ঝুলিতে। এবার সেই এলিট ক্লাবে তাদের সঙ্গী হলেন আমির। ৩০৫ ম্যাচে ৩৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন তিনি।

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) গায়ানার বিপক্ষে দুই উইকেট শিকার করার মধ্য দিয়ে এই রেকর্ডে নাম ওঠে অ্যান্টিগা ও বারবুডার হয়ে খেলা আমিরের।

ক্রিকেটে এসেই সবার নজর কাড়েন পাকিস্তানি এই পেসার। আবার ক্রিকেটের অন্ধকারের কানাগলিও তাকে খুঁজে নেয়।

২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে পাকিস্তানের তখনকার অধিনায়ক সালমান বাট, পেসার মোহাম্মদ আসিফের সঙ্গে আমিরের বিরুদ্ধেও স্পট ফিক্সিংয়ের অভিযোগ ওঠে। দোষী প্রমাণিত হওয়ায় সব ধরনের ক্রিকেটে পাঁচ বছর নিষিদ্ধ হওয়া ছাড়াও ছয় মাস কিশোর সংশোধনাগারে কাটাতে হয়েছিল তাকে।

সে সময় ১৮ বছরের তরুণ আমির ভুল স্বীকার করে ক্ষমা চাইলেও তখন শাস্তিটা কমানো হয়নি। তবে স্পট ফিক্সিং তদন্তে আকসু কর্মকর্তাদের সব ধরনের সহযোগিতা করায় নির্ধারিত সময়ের অনেক আগেই তাকে মাঠে ফেরার অনুমতি দেয় আইসিসি।

২০১৫ সালে ক্রিকেটে ফিরলেও বোর্ডের সঙ্গে দ্বন্দ্বে অবসর নেন আমির। প্রায় সাড়ে তিন বছর পর অবসর ভেঙে চলতি বছর পাকিস্তান দলে ফেরন বাঁহাতি এই পেসার।

বিলপাড়ের কৃষকদের নিয়ে গবেষণা স্থান পেল আন্তর্জাতিক জার্নালে…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বাংলা উইকিপিডিয়ায় শীর্ষ পঠিত ২০ তালিকায় ২ মন্ত্রী, আছেন রাষ…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির এমপি সারওয়ারের ভাইকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
এসএসসির খাতা পুনঃমূল্যায়নের ফল প্রকাশ পেছাচ্ছে?
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বাবর আজমই কি পিসিবির পরবর্তী টার্গেট?
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বুয়েটের ভর্তি পরীক্ষা কবে, চূড়ান্ত সভা কাল
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬