প্রথম সেশনে উইকেটশূন্য বাংলাদেশ, বড় লিড ভারতের

২১ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪১ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১২:০২ PM
প্রথম সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

প্রথম সেশনে উইকেটশূন্য বাংলাদেশ © সংগৃহীত

তৃতীয় দিনের প্রথম সেশনে কোনো উইকেটই নিতে পারল না বাংলাদেশ। আক্রমণাত্মক ব্যাটিং করে এই সেশনে ১২৪ রান যোগ করেছে ভারতীয়রা। বাংলাদেশি বোলাররা তেমন কোনো চাপ সৃষ্টি করতে পারেনি। চেন্নাই টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ৪৩২ রানের লিড নিয়েছে ভারত। এখনও তাদের হাতে আছে ৭ উইকেট।

৮৬ রান নিয়ে উইকেটে আছেন শুবমান গিল। অপর অপরাজিত ব্যাটার ঋষভ পান্তের সংগ্রহ ৮২ রান। 

তৃতীয় দিনের শুরু থেকেই বাংলাদেশি বোলারদের ওপর চড়াও হন ভারতের দুই ব্যাটার। নিয়মিত বাউন্ডারি মেরে বাংলাদেশি বোলারদের চাপের ওপর রেখেছেন তারা। ভারতের দলীয় রান যখন ১৯৩, তখন একটি সুযোগ এসেছিল বাংলাদেশের। তবে সাকিব আল হাসানের বলে ওঠা পন্তের ক্যাচটি নিতে পারেননি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।  
 
শনিবার (২১ সেপ্টেম্বর) ২৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ৮১ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে ভারত। এদিন শুরু থেকে ওয়ানডে মেজাজে ব্যাট চালাতে থাকেন আগের দিন ১৩ বলে ১২ রান করা ঋষভ পান্থ এবং ৬৪ বলে ৩৩ রানে অপরাজিত থাকা শুভমান গিল। সেই সঙ্গে ৭৮ বলে টেস্ট ক্যারিয়ারের সপ্তম ফিফটি তুলে নেন গিল। তাকে সঙ্গ দিয়ে রান তুলতে থাকেন পান্থ। সেই সঙ্গে সেঞ্চুরির দ্বারপ্রান্তে পৌঁছে গেছে দুজনই

 তৃতীয় দিনের প্রথম সেশন শেষে দ্বিতীয় ইনিংসে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ২০৫ রান। এর আগে প্রথম ইনিংসে ভারতকে ৩৭৬ রানে অলআউট করেছিল বাংলাদেশ। জবাবে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে ১৪৯ রানে অলআউট হয় বাংলাদেশ। 

বিলপাড়ের কৃষকদের নিয়ে গবেষণা স্থান পেল আন্তর্জাতিক জার্নালে…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বাংলা উইকিপিডিয়ায় শীর্ষ পঠিত ২০ তালিকায় ২ মন্ত্রী, আছেন রাষ…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির এমপি সারওয়ারের ভাইকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
এসএসসির খাতা পুনঃমূল্যায়নের ফল প্রকাশ পেছাচ্ছে?
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বাবর আজমই কি পিসিবির পরবর্তী টার্গেট?
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বুয়েটের ভর্তি পরীক্ষা কবে, চূড়ান্ত সভা কাল
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬