যে সমীকরণে এখনও সুপার এইটের আশা বাঁচিয়ে রেখেছে পাকিস্তান

১০ জুন ২০২৪, ০৬:১৭ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:৩০ PM
টি-টোয়েন্টি বিশ্বকাপ

টি-টোয়েন্টি বিশ্বকাপ © ফাইল ফটো

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ যেন পাকিস্তান দলের উপর যেন অশুভ ছায়া ভর করেছে। অতি সহজ ম্যাচে ভারতের সাথে হেরে যাওয়া এবং যুক্তরাষ্ট্রের কাছে সুপার ওভারে হেরে নিজেদেরকে নিজেরাই যেন বিপদে ফেলেছে বাবর আজমের দল। টানা দুই হারে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় এখন পাকিস্তান। বাকি দুই ম্যাচ জিতলেও সেটা সুপার এইট যাওয়ার জন্য যথেষ্ট নয়। চেয়ে থাকতে হবে বাকি ম্যাচের ফলাফলের দিকে!  এবার দেখে নেওয়া যাক গ্রুপ ‘এ’ থেকে পাকিস্তানের সুপার এইটে যাওয়ার সম্ভাবনা কতখানি।

ভারতের কাছে মাত্র ৬ রানে পরাজয়ের আগে যুক্তরাষ্ট্রের কাছে সুপার ওভারে হেরে নিজেদেরকে নিজেরাই বিপদে ফেলেছে বাবর আজমের দল। তাদের পরবর্তী ম্যাচে প্রতিপক্ষ কানাডা ও আয়ারল্যান্ড। এই দুটি ম্যাচ জিতে নিজেদের কাজটা আগে সেরে নিতে হবে। আর আশায় থাকতে হবে ভারত কিংবা যুক্তরাষ্ট্র যেন তাদের বাকি দুই ম্যাচে হারে। দুই দল যেভাবে এগিয়ে চলেছে তাতে এটা আশা করা বোধহয় বাড়াবাড়ি! তার পরেও অনিশ্চয়তার খেলা ক্রিকেটে যে কোনও কিছুই সম্ভব। তার ওপর খেলাটা যখন সবচেয়ে রোমাঞ্চকর টি-টোয়েন্টি ফরম্যাটের।

ভারত-যুক্তরাষ্ট্র ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেলে আবার পাকিস্তানের বিদায় নিশ্চিত! দুই দলের পয়েন্ট ভাগাভাগির সুবাদে পাকিস্তানের সুপার এইটের সম্ভাবনা মুহূর্তেই শেষ হয়ে যাবে। পাকিস্তানের মতো একই অবস্থা আয়ারল্যান্ডের। তারা ভারত ও কানাডার বিপক্ষে দুটি ম্যাচ হেরেছে। দুই পয়েন্ট আর দুটি ম্যাচ হাতে রেখে কানাডাও নিজেদের সম্ভাবনা বাঁচিয়ে রেখেছে। যদি কানাডা অঘটনের জন্ম দিয়ে ভারতকে হারিয়ে দেয় এবং যুক্তরাষ্ট্র দুটি ম্যাচই হারে তখন পাকিস্তান, যুক্তরাষ্ট্র ও কানাডার সুপার এইটে যেতে নির্ভর করতে হবে নেট রান রেটে।

আনপ্রেডিক্টেবল পাকিস্তানের বৈশ্বিক টুর্নামেন্ট বাজেভাবে শুরুর ইতিহাস আছে। তার পর প্রত্যাবর্তনের গল্প লিখে শিরোপা জয়েরও নজির আছে তাদের। কিন্তু এবার পাকিস্তানের প্রত্যাবর্তনের সেই সম্ভাবনা ক্ষীণই বলা চলে!

 
গাড়ি পার্কিং নিয়ে বিরোধ, এসআইকে পিটিয়ে হত্যা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কুবি শাখা ছাত্রশক্তির নেতৃত্ব নিলয়-নাজিফা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মুরগির খোঁয়াড়ের মাটির নিচে ১২২ পুরিয়া গাঁজা, গ্রেপ্তার নারী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদক ব্যবসায়ীকে নিয়ে ফেসবুক পোস্ট, শিক্ষকের উপর ‎হামলার অভি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও ব্যঙ্গচিত্র, ৬ জনের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্বর্ণ চোরাচালানের অভিযোগে উপজেলা যুবদল সদস্য-সচিবসহ গ্রেপ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬