পাকিস্তানের লাহোরে ভারতের ম্যাচ রেখে চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি 

১০ জুন ২০২৪, ০৫:৫৩ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:৩০ PM

© সংগৃহীত

আগামী বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানে বসবে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। লাহোরে ভারত-পাকিস্তানের ম্যাচ রেখে খসড়া সূচি আইসিসির কাছে পাঠিয়েছে আয়োজক পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

সংবাদ মাধ্যম ক্রিকবাজ জানিয়েছে, আগামী বছরের ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি রাখা হয়েছে। কবে কোন ম্যাচ রাখা হবে তা নিয়ে এখনও কাজ চলছে। তবে খসড়া সূচিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারত ও পাকিস্তানের ম্যাচ রাখা হয়েছে। ম্যাচটি হবে লাহোর স্টেডিয়ামে। 

২০ দিনের টুর্নামেন্টটি লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডিতে রাখা হয়েছে। এর মধ্যে লাহোরে সাত ম্যাচ রাখা হয়েছে, করাচিতে তিনটি ও রাওয়ালপিন্ডিতে পাঁচ ম্যাচ রাখা হয়েছে। এর মধ্যে করাচি ও রাওয়ালপিন্ডিতে রাখা হয়েছে সেমিফাইনালের ম্যাচ দুটি। তবে ভারত যদি সেমিফাইনালে যেতে পারে সেক্ষেত্রে গ্রুপ পর্বের মতো সেমির ম্যাচও লাহোরে নিয়ে যাওয়া হবে। 

ভারত অবশ্য পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যেতে চায় না। গত বছরের এশিয়া কাপের মতো হাইব্রিড পদ্ধতিতে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের প্রস্তাব আছে ভারতের পক্ষ থেকে। তবে পিসিবি ও আইসিসি এখনই হাইব্রিড পদ্ধতি নিয়ে আলোচনায় যেতে চায় না। তারা সূচি ও অন্যান্য প্রস্তুতি সেরে রাখতে চায়। এখন সব চোখ থাকবে ভারতের সরকার ও বিসিসিআই-এর সিদ্ধান্তের প্রতি। 

 
গাড়ি পার্কিং নিয়ে বিরোধ, এসআইকে পিটিয়ে হত্যা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কুবি শাখা ছাত্রশক্তির নেতৃত্ব নিলয়-নাজিফা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মুরগির খোঁয়াড়ের মাটির নিচে ১২২ পুরিয়া গাঁজা, গ্রেপ্তার নারী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদক ব্যবসায়ীকে নিয়ে ফেসবুক পোস্ট, শিক্ষকের উপর ‎হামলার অভি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও ব্যঙ্গচিত্র, ৬ জনের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্বর্ণ চোরাচালানের অভিযোগে উপজেলা যুবদল সদস্য-সচিবসহ গ্রেপ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬