মাদক ব্যবসায়ীকে নিয়ে ফেসবুক পোস্ট, শিক্ষকের উপর ‎হামলার অভিযোগ

০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ AM
মাদক ব্যবসায়ীকে নিয়ে ফেসবুক পোস্ট, শিক্ষকের উপর ‎হামলার অভিযোগ

মাদক ব্যবসায়ীকে নিয়ে ফেসবুক পোস্ট, শিক্ষকের উপর ‎হামলার অভিযোগ © সংগৃহীত

‎কক্সবাজারের টেকনাফে সশস্ত্র মাদক ব্যবসায়ীদের হামলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহত হয়েছেন। শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার স্টেশনের রাজা কাশিমের মার্কেটে এ ঘটনা ঘটে। আহত শিক্ষককে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

‎আহত শিক্ষক আমান উল্লাহ মৌলভীবাজার আলী আকবরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি ওই এলাকার প্রয়াত সাবেক শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা মাস্টার কলিম উল্লাহর ছেলে।

‎স্থানীয় সূত্র জানায়, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আমান উল্লাহ রাজা কাশিমের মার্কেটে অবস্থান করছিলেন। এ সময় কয়েকজন সশস্ত্র ব্যক্তি তাঁর ওপর হামলা চালান। হামলার ঘটনায় বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং উপস্থিত লোকজন নিরাপদ স্থানে সরে যান। পরে স্থানীয়দের সহায়তায় স্বজনরা আহত শিক্ষককে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান।

‎আহত শিক্ষক আমান উল্লাহ অভিযোগ করে বলেন, গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) মৌলভীবাজার সীমান্তে বিজিবির অভিযানে এক লাখ ইয়াবাসহ রুহুল আমিন নামে একজন আটক হওয়ার খবরের পর তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন। ওই পোস্টে তিনি বিজিবিকে ধন্যবাদ জানানোর পাশাপাশি ঘটনার অধিকতর তদন্ত করে মাদকের প্রকৃত গডফাদারদের আইনের আওতায় আনার দাবি জানান।

‎আমান উল্লাহর দাবি, তাঁর ওই ফেসবুক পোস্টে ক্ষুব্ধ হয়ে স্থানীয় কয়েকজন চিহ্নিত মাদক ব্যবসায়ীর নেতৃত্বে সংঘবদ্ধ সশস্ত্র ইয়াবা কারবারিরা তাঁকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে হামলা চালায়। এ ঘটনায় তিনি কয়েকজনের নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন।

‎এদিকে টেকনাফ উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মাস্টার মাহমুদুর রহমান ও সাধারণ সম্পাদক মাস্টার জাকারিয়া হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

‎টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, প্রধান শিক্ষকের ওপর হামলার ঘটনায় জড়িতদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

‎টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী ঘটনাটিকে দুঃখজনক ও নিন্দনীয় উল্লেখ করে বলেন, একজন শিক্ষকের ওপর এ ধরনের হামলার ঘটনায় তিনি ক্ষুব্ধ। হামলাকারীদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে থানা পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

‎ঘটনার বিষয়ে পুলিশি তদন্ত ও হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

কুবি শাখা ছাত্রশক্তির নেতৃত্ব নিলয়-নাজিফা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মুরগির খোঁয়াড়ের মাটির নিচে ১২২ পুরিয়া গাঁজা, গ্রেপ্তার নারী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদক ব্যবসায়ীকে নিয়ে ফেসবুক পোস্ট, শিক্ষকের উপর ‎হামলার অভি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও ব্যঙ্গচিত্র, ৬ জনের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্বর্ণ চোরাচালানের অভিযোগে উপজেলা যুবদল সদস্য-সচিবসহ গ্রেপ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
গ্রাহকের কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সমবায় সমিতির চেয়ারম্যা…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬