মুরগির খোঁয়াড়ের মাটির নিচে ১২২ পুরিয়া গাঁজা, গ্রেপ্তার নারী

০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৬ AM
মুরগির খোঁয়াড়ের মাটির নিচে ১২২ পুরিয়া গাঁজা, গ্রেপ্তার নারী

মুরগির খোঁয়াড়ের মাটির নিচে ১২২ পুরিয়া গাঁজা, গ্রেপ্তার নারী © সংগৃহীত

হবিগঞ্জের লাখাই উপজেলায় একটি বসতবাড়ির মুরগির খোঁয়াড়ের মাটির নিচ থেকে ৪৫০ গ্রাম গাঁজা উদ্ধারের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় সালেহা বেগম ওরফে আবুনী (৪৫) নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত ১০টা ১০ মিনিটের দিকে উপজেলার তেঘরিয়া উত্তর গ্রামের ওই বাড়িতে অভিযান চালানো হয় বলে জানিয়েছে পুলিশ। সালেহা বেগম ওই গ্রামের বাচ্চু মিয়ার স্ত্রী।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মানিক সাহার নেতৃত্বে পুলিশ সালেহা বেগমের বাড়িতে অভিযান চালায়। এ সময় মুরগির খোঁয়াড়ের মাটি খুঁড়ে একটি ডিব্বা উদ্ধার করা হয়। পরে ডিব্বাটি তল্লাশি করে ১২২ পুরিয়া গাঁজা পাওয়া যায়। পুলিশের হিসাবে, উদ্ধার করা গাঁজার মোট ওজন ৪৫০ গ্রাম।

পুলিশ জানায়, গাঁজা রাখার অভিযোগে সালেহা বেগমকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

লাখাই থানার এসআই মানিক সাহা বলেন, মাদক সংরক্ষণের অভিযোগে সালেহা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা গাঁজা জব্দ করা হয়েছে।

প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে নিখোঁজ ঢাবি অধ্যাপক, থানায় জিডি
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ বাবা-ছেলে
  • ১৬ অক্টোবর ২০২৬
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬